চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তর সেঞ্চুরি, লিটনের ফিফটি, সিরিজ জিততে পুঁজি ২৬৫

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:03 অপরাহ্ন 23, এপ্রিল 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে শুরুতেই চাপে পড়েছিল বাংলাদেশ। ধাক্কা সামলে চ্যালেঞ্জিং পুঁজির ভিত্তি গড়ে দেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। শান্ত সেঞ্চুরি তুলেছেন, সাথে লিটনের ৭৬ রানে কিউইদের ২৬৬ রানের লক্ষ্য দিয়েছে লাল-সবুজের দল।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নামে বাংলাদেশ। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ২৬৫ রানের সংগ্রহ গড়েছে টিম টাইগার্স। ম্যাচের ধারাভাষ্য প্রচার করছে রেডিও ভূমি।

ব্যাটে স্বাগতিকদের শুরুটা ভালো হয়নি। ইনিংসের দ্বিতীয় বলে রানের খাতা খোলার আগে আউট হন সাইফ হাসান। আরেক ওপেনার তানজিদ তামিমও সুবিচার করতে পারেননি। তৃতীয় ওভারের প্রথম বলে আউট হন ৫ বলে ১ রানে। তিনে নামা সৌম্য ভালো শুরু পেয়েছেন। ইনিংস লম্বা করতে পারেননি। ৩ চারে ২৬ বলে ১৮ রানে ফিরে যান।

৩২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। হাল ধরেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। চতুর্থ উইকেট জুটিতে দুজনে যোগ করেন ১৬০ রান। ৩৮.১ ওভারে ১৯২ রানের সময় লিটন বোল্ড হন। ৩ চার ও ১ ছক্কায় ৯১ বলে ৭৬ রান করে।

তাওহীদ হৃদয়কে নিয়ে চোটেন শান্ত, ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি তোলেন। ২০ ম্যাচ পর শতকের দেখা পেলেন। ২০২৪ সালের মার্চে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ১২২ করেছিলেন। এদিন ১১৪ বলে সেঞ্চুরির পথে ছিল ৯ চার ও ২ ছক্কার মার।

সেঞ্চুরির পর ইনিংস লম্বা করতে পারেননি শান্ত। ৪৩তম ওভারের শেষ বলে ২২১ রানের সময় জেডিন লিনক্সের বলে বাউন্ডারি লাইনে নাথান স্মিথের ক্যাচ হন। ১১৯ বলে ১০৫ রান করে থামেন।

৪৭.৫ ওভারে ২৫৬ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ আউট হন ২ চারে ১৮ বলে ২২ রান করে। ৪৯তম ওভারের প্রথম বলে আউট হন শরিফুল ইসলাম। ৩ বল পর তানভীর ফিরে যান।

মোস্তাফিজকে নিয়ে ইনিংস শেষ করেন তাওহীদ হৃদয়। ২ চার ও ১ ছক্কায় ২৯ বলে ৩৩ রান করে হৃদয়, ৫ বলে ৩ রান করে অপরাজিত থাকেন মোস্তাফিজ।

নিউজিল্যান্ড বোলারদের মধ্যে উইল ও’রোর্ক ৩ উইকেট নেন। জেডিন লিনক্স ও বেন লিস্টার দুটি করে উইকেট নেন।

Tags: ওয়ানডেচট্টগ্রামনিউজিল্যান্ডবাংলাদেশমিরাজলিটনলিড স্পোর্টসশান্তহৃদয়
Previous Post

বেসরকারি উদ্যোগে চালু হবে সরকারি ৬টি বন্ধ পাটকল: বাণিজ্যমন্ত্রী

Next Post

১৩ বছরেও হয়নি রানা প্লাজা ধসের ঘটনায় হত্যা মামলার বিচার

Next Post

১৩ বছরেও হয়নি রানা প্লাজা ধসের ঘটনায় হত্যা মামলার বিচার

এক মাসের ব্যবধানে ডিমের দাম ডজনে ৩০ টাকা বেড়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT