চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান পদে নিয়োগ পরীক্ষা: এমসিকিউতে উত্তীর্ণ ১৪ হাজার ৯৪২

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:21 পূর্বাহ্ন 23, এপ্রিল 2026
in - সেমি লিড, শিক্ষা
A A

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) পরিচালিত ৮ম শিক্ষক নিয়োগ পরীক্ষার (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) এমসিকিউ ফল প্রকাশ করা হয়েছে।

বুধবার ২২ এপ্রিল রাতে ফলাফল প্রকাশ করে সংস্থাটি। প্রকাশিত ফলে মোট ১৪ হাজার ৯৪২ জন প্রার্থী লিখিত (এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং তারা পরবর্তী ধাপ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল অনুষ্ঠিত এই পরীক্ষায় ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী অনলাইনে আবেদন করেন। এর মধ্যে ৪৮ হাজার ১৪৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্য থেকে উত্তীর্ণ হয়েছেন ১৪ হাজার ৯৪২ জন।

উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর পদভিত্তিকভাবে (মেধাক্রম অনুসারে নয়) এনটিআরসিএর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পাশাপাশি টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে এসএমএস পাঠিয়ে ফলাফল জানানো হচ্ছে।

সংস্থাটি জানিয়েছে, মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। একই সঙ্গে প্রয়োজনে বিধি অনুযায়ী ফলাফল সংশোধনের অধিকার এনটিআরসিএ সংরক্ষণ করে।

উল্লেখ্য, দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগের জন্য ১২ হাজার ৯৫১টি শূন্য পদের বিপরীতে এই প্রথমবারের মতো এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

Tags: এনটিআরসিএশিক্ষাপ্রতিষ্ঠান
Previous Post

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: প্রথম দফার ভোটে উত্তেজনার পারদ চড়া

Next Post

জ্বালানির মূল্যবৃদ্ধিতে আজই নির্ধারণ হতে পারে পরিবহনের নতুন ভাড়া

Next Post

জ্বালানির মূল্যবৃদ্ধিতে আজই নির্ধারণ হতে পারে পরিবহনের নতুন ভাড়া

ছবি: সংগৃহীত

‘রাইজিং স্টার–২০২৬’ পুরস্কার পেল ড্রিম স্টাডি ইন্টারন্যাশনাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT