চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে ইউপি সদস্য অপহরণ

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
10:50 অপরাহ্ন 22, এপ্রিল 2026
in কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজার রামুর ঈদগাঁও-ঈদগড় সড়কে গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে জিন্মি করে এক ইউপি সদস্যকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। এসময় সঙ্গে থাকা গাড়িচালক ও এক ব্যক্তির কাছ থেকে মোবাইল ও নগদ টাকা লুটের পর মারধর ছেড়ে দেয়া হয়েছে।

বুধবার ২২ এপ্রিল সকাল ৬ টার দিকে ঈদগাঁও-ঈদগড় সড়কের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের পানেরছড়া ঢালা নামক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. খুরশেদ আলম।

অপহৃত রুস্তম আলী (৪০) ঈদগড় ইউনিয়নের পরানিয়া পাড়ার মোহাম্মদ হোসেনের ছেলে। তিনি ঈদগড় ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য।

প্রত্যক্ষদর্শীসহ স্থানীয়দের বরাত দিয়ে এসআই খুরশেদ আলম বলেন, সকালে ঈদগাঁও স্টেশন থেকে একটি জীপগাড়ি যোগে চালক ও এক ব্যক্তিকে সাথে নিয়ে রুস্তম আলী বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তারা পানেরছড়া ঢালা নামক এলাকায় পৌঁছলে অজ্ঞাত একদল দুর্বৃত্ত অস্ত্র দেখিয়ে গাড়িটি থামায়। এসময় গাড়িতে থাকা সবাইকে মারধর করে মোবাইল ও নগদ টাকাসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।

অস্ত্রের মুখে জিন্মি করে ইউপি সদস্য রুস্তম আলীকে দুর্বৃত্তরা তুলে নিয়ে গেলেও চালকসহ অপর ব্যক্তিকে ছেড়ে দেয়।

পুলিশের ফাঁড়ির এ ইনচার্জ বলেন, পরে দুর্বৃত্তদের ছেড়ে দেয়া ভুক্তভোগী দুই ব্যক্তি এলাকায় ফিরে ঘটনাটি পুলিশকে অবহিত করে। খবরটি শোনার পর পুলিশের একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঘটনাটি কারা, কি কারণে সংঘটিত করেছে তা নিশ্চিত হয়ে জড়িতদের গ্রেপ্তার এবং অপহৃত ইউপি সদস্যকে উদ্ধারে পুলিশ তৎপরতা অব্যাহত রেখেছে বলে জানান খুরশেদ আলম।

Tags: ইউপি সদস্য অপহরণঈদগড় ইউনিয়নদুর্বৃত্ত
Previous Post

কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Next Post

তিন মাসের মাথায় কোচ বরখাস্ত করল চেলসি

Next Post

তিন মাসের মাথায় কোচ বরখাস্ত করল চেলসি

কক্সবাজারে অপহৃত সেই ইউপি সদস্য মুক্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT