চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত

এম এ সালাম by এম এ সালাম
5:49 অপরাহ্ন 21, এপ্রিল 2026
in - সেমি লিড, জনপদ, মৌলভীবাজার
A A
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় মৌলভীবাজার সদর উপজেলার মুহিবুর নামে এক যুবক নিহত হয়েছেন।

মুহিবুর রহমান গত জানুয়ারি থেকে রাশিয়ায় নিখোঁজ ছিলেন। নিখোঁজের চারমাস পর গত ১৭ এপ্রিল ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়াতে তার মৃত্যুর বিষয়টি জানতে পারেন তার বাবা-মা ভাই-বোন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুর সংবাদ জানতে পেরে কান্নায় ভেঙে পড়েন মুহিবুরের পরিবারের সদস্যরা।

তার পরিবারের সদস্য ও স্বজনরা জানান, তিন বছর আগে স্টুডেন্ট ভিসায় রাশিয়া গিয়েছিলেন মুহিবুর। এর মধ্যে নয় মাস আগে দেশে ছুটিতে এসে বিয়ে করে যান তিনি। দেশ থেকে যাওয়ার কিছুদিনের মধ্যে নিখোঁজ হন তিনি। পরিবারের সদস্যরা জানতেন না মুহিবুর রুশ সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক যুক্ত হয়েছেন। রাশিয়ার হয়ে যুদ্ধে গিয়ে ইউক্রেনীয় ড্রোন হামলায় প্রাণ হারানো মুহিবুরের পরিবার ও পুরো এলাকা শোকে স্তব্ধ।

মৃত্যুর আগ মূহূর্তে মুহিবুর যুদ্ধক্ষেত্রে একটি বাংকারে অবস্থান নেন। অবস্থানকালে ইউক্রেনীয় ড্রোন হামলায় বাংকারে থাকা অবস্থায় ঘটনাস্থলেই নিহত হন মুহিবুর। রাশিয়ান সেনাদের খাবার সরবরাহকারী এক ব্যক্তির মাধ্যমে তার মৃত্যুর খবর প্রথমে পরিবারের কাছে পৌঁছায়।

এ বিষয়ে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন জানান, ইউক্রেনে মুহিবুরের মৃত্যুর বিষয়টি অবগত হয়েছি, মৃতদেহ দেশে আনার পাশাপাশি আর্থিক সহায়তার চেষ্টা চালানো হচ্ছে। উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

নিহত মুহিবুর সদর উপজেলার আমতৈল ইউনিয়নের সম্পদপুর গ্রামের মসুদ মিয়ার ছেলে। সরকারি উদ্যোগে দেশে ফিরবে মুহিবুরের মৃতদেহ, এমন প্রত্যাশা মুহিবুরের স্বজন ও এলাকাবাসীর।

Tags: ইউক্রেন-রাশিয়া যুদ্ধ
Previous Post

‘সংসদ সদস্য হিসেবে মনোনয়ন ফাহমিদার দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততারই ধারাবাহিকতা’

Next Post

নটর ডেম ম্যাথ ফেস্টিভালে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হলো চ্যানেল আই

Next Post
ছবি: নটর ডেম ম্যাথ ক্লাবের প্রতিনিধি ও চ্যানেল আই নিউজের চীফ নিউজ এডিটর মীর মাসরুর জামান

নটর ডেম ম্যাথ ফেস্টিভালে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হলো চ্যানেল আই

ঢাকা-মাওয়া সড়কে পৃথক দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT