চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশু খাদ্যে ইঁদুর মারার বিষ, তিন দেশের বাজারে কড়া নজরদারি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:47 অপরাহ্ন 21, এপ্রিল 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইউরোপের তিন দেশে শিশু খাদ্যে ইঁদুর মারার বিষ মেশানোর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অস্ট্রিয়া, চেক ও স্লোভাকিয়ায় বিক্রি হওয়া জারজাত শিশু খাদ্যে বিষাক্ত উপাদান পাওয়ার পর ঘটনাটিকে ব্ল্যাকমেইল হিসেবে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জার্মানির খ্যাতনামা শিশু খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান এইচআইপিপি এক বিবৃতিতে জানিয়েছে, তারা এই ঘটনায় ব্ল্যাকমেইলের শিকার। অস্ট্রিয়ার খাদ্য নিরাপত্তা সংস্থা এজিইএস ইতিমধ্যে সতর্কতা জারি করেছে এবং একটি সুপারমার্কেট চেইন সংশ্লিষ্ট পণ্য বাজার থেকে প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে।

জার্মানির ইনগলস্টাড শহরের পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে তদন্ত শুরু হয়েছে। কারণ প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় কাছাকাছি পাফেনহোফেন আন ডার ইলম শহরে অবস্থিত। এখন পর্যন্ত তিন দেশে মোট পাঁচটি দূষিত জার শনাক্ত করা হয়েছে। প্রথম জারটি পাওয়া যায় অস্ট্রিয়ার বুর্গেনল্যান্ড প্রদেশের আইজেনস্টাড এলাকার কাছে।

পরীক্ষায় দেখা যায়, ১৯০ গ্রাম ওজনের গাজর ও আলুর শিশু খাদ্যে ইঁদুরের বিষ মেশানো হয়েছে। একই অঞ্চলে আরও একটি সন্দেহভাজন জার খোঁজা হচ্ছে। চেকিয়ার ব্রনো শহরের একটি দোকান থেকেও দুটি দূষিত জার উদ্ধার করা হয়েছে। এগুলোতে সাদা স্টিকার ও লাল বৃত্ত চিহ্ন ছিল, যা সন্দেহভাজন ব্যক্তির পাঠানো ইমেইলে উল্লেখ করা হয়েছিল। একই ধরনের একটি জার স্লোভাকিয়ার দুনাইস্কা স্ত্রেদা শহরেও পাওয়া গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব জারে বিষ মেশানো হয়েছে সেগুলোর ঢাকনা ক্ষতিগ্রস্ত ছিল এবং খোলার সময় স্বাভাবিক পপ শব্দ শোনা যায়নি। সাধারণত জারজাত খাবার সিল করার সময় ভেতরে ভ্যাকুয়াম তৈরি হয়, যা খোলার সময় শব্দ করে। এই শব্দ না হলে বোঝা যায় পণ্যটি আগে খোলা হয়েছে।

প্রতিষ্ঠানটির দাবি, এসব দূষণ কারখানার বাইরে ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে। পুলিশ ও প্রস্তুতকারী প্রতিষ্ঠান উভয়েই ভোক্তাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে জার খোলার সময় শব্দ, গন্ধ বা কোনো অস্বাভাবিকতা দেখা গেলে তা শিশুদের না খাওয়ানোর এবং দ্রুত স্থানীয় কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

এই ধরনের ঘটনা অতীতেও ঘটেছে। ১৯৮৮-৮৯ সালে যুক্তরাজ্যে এক ব্যক্তি শিশু খাদ্যে বিষাক্ত উপাদান মিশিয়ে বিপুল অর্থ আদায়ের চেষ্টা করেন। পরবর্তীতে এমন ঘটনাগুলোর পরই নিরাপত্তা নিশ্চিত করতে ‘পপ’ ঢাকনার ব্যবহার চালু হয়।

Tags: শিশু খাদ্য
Previous Post

‘একাত্তরের ইতিকথা’ গ্রন্থের মোড়ক উন্মোচন

Next Post

শান্তি আলোচনা: মিয়ানমার জান্তা সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান বিদ্রোহীদের

Next Post

শান্তি আলোচনা: মিয়ানমার জান্তা সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান বিদ্রোহীদের

বিশ্বব্যাপী খাদ্যসংকট ক্রমেই বাড়ছে: ঝুঁকিতে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT