চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিম কুকের বিদায়, অ্যাপলে নতুন অধ্যায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:36 পূর্বাহ্ন 21, এপ্রিল 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

অ্যাপলের দীর্ঘদিনের নেতৃত্বে থাকা টিম কুক সিইও পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন, যা প্রযুক্তি দুনিয়ায় বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে।

আজ (২১ এপ্রিল) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, প্রায় ১৫ বছর দায়িত্ব পালনের পর তিনি ১ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বে থাকবেন। এরপর তিনি অ্যাপলের বোর্ডে এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে নতুন ভূমিকায় যুক্ত হবেন।

২০১১ সালে স্টিভ জবসের মৃত্যুর পর কোম্পানির নেতৃত্ব নেন কুক। তার নেতৃত্বে অ্যাপল শুধু প্রযুক্তিগত উদ্ভাবনেই নয়, ব্যবসায়িক সাফল্যেও অভূতপূর্ব উচ্চতায় পৌঁছে যায়। দায়িত্ব নেওয়ার সময় যেখানে কোম্পানিটির বাজারমূল্য ছিল প্রায় ৩৫০ বিলিয়ন ডলার, সেখানে ২০১৮ সালে অ্যাপল প্রথম মার্কিন কোম্পানি হিসেবে ১ ট্রিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করে। পরবর্তীতে ২০২২ সালে এই মূল্য দাঁড়ায় প্রায় ৪ ট্রিলিয়ন ডলারে।

কুকের সময়ে বাজারে আসে একাধিক জনপ্রিয় পণ্য ও সেবা। এর মধ্যে রয়েছে অ্যাপল ওয়াচ, এয়ারপডস, এবং সেবাভিত্তিক প্ল্যাটফর্ম যেমন অ্যাপল মিউজিক, অ্যাপল টিভি প্লাস ও আইক্লাউড প্লাস। এসব উদ্যোগ অ্যাপলকে একটি পূর্ণাঙ্গ ‘সার্ভিস ইকোসিস্টেম’-এ রূপান্তর করেছে। কুকের স্থলাভিষিক্ত হচ্ছেন কোম্পানির হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রধান জন টার্নাস। তাকে এই দায়িত্বের জন্য ‘সেরা ব্যক্তি’ হিসেবে উল্লেখ করেছেন কুক।

বিদায়ী বার্তায় কুক বলেন, অ্যাপলের সিইও হিসেবে দায়িত্ব পালন করা তার জীবনের সবচেয়ে বড় সম্মান। প্রতিদিন ব্যবহারকারীদের অভিজ্ঞতার গল্প তাকে অনুপ্রাণিত করেছে কেউ অ্যাপল ওয়াচের মাধ্যমে জীবন রক্ষার কথা বলেছেন, আবার কেউ ম্যাক ব্যবহার করে কাজের ধরণ বদলে যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন।

চিঠির শেষে কুক স্পষ্ট করে দেন, এটি তার জন্য চূড়ান্ত বিদায় নয়। নতুন ভূমিকায় তিনি কোম্পানির সঙ্গে যুক্ত থাকবেন। একই সঙ্গে অ্যাপলের ব্যবহারকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তাদের আস্থা ও ভালোবাসাই তার পথচলাকে অর্থবহ করেছে।

Tags: অ্যাপলটিম কুক
Previous Post

নওগাঁয় একই পরিবারের ৪ জনকে হত্যা

Next Post

রিয়াল কোচের মতে লা লিগার চেয়ে চ্যাম্পিয়ন্স লিগ ‘জেতা সহজ’

Next Post

রিয়াল কোচের মতে লা লিগার চেয়ে চ্যাম্পিয়ন্স লিগ ‘জেতা সহজ’

ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমার শেষ দিন আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT