চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তরপত্র মূল্যায়নে কঠোরতা আমাদের লক্ষ্য নয়: শিক্ষামন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:48 অপরাহ্ন 20, এপ্রিল 2026
in - সেমি লিড, শিক্ষা
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পরীক্ষা উপলক্ষে মূল্যায়ন পদ্ধতি নিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেন, “উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে অহেতুক কঠোরতা আমাদের লক্ষ্য নয়। কোনো পরীক্ষার্থী যেন তার প্রাপ্য মূল্যায়ন থেকে সামান্যতম বঞ্চিত না হয়, সেটি নিশ্চিত করতে হবে।”

সোমবার (২০ এপ্রিল) পরীক্ষার্থীদের মানসিক চাপমুক্ত রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা চাই পরীক্ষার্থীরা বিনা টেনশনে হাসিমুখে পরীক্ষা কেন্দ্রে আসবে, শান্তিপূর্ণ পরিবেশে উত্তরপত্রে লিখবে এবং হাসিমুখে কেন্দ্র ত্যাগ করবে।”

তবে পরীক্ষা চলাকালীন কোচিং সেন্টার খোলা বা বন্ধ রাখা নিয়ে এখনো কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে জানান শিক্ষামন্ত্রী। ফল প্রকাশের বিষয়ে তিনি বলেন, “আমরা চেষ্টা করবো দুই মাসের আগেই ফল ঘোষণা করতে।”

আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে সারা দেশে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী রয়েছে ঢাকা বোর্ডে ৩ লাখ ৬৬ হাজার ৬৫০ জন। আর সবচেয়ে কম পরীক্ষার্থী বরিশাল বোর্ডে ৮১ হাজার ৯৩১ জন।

এবার পরীক্ষার জন্য সারা দেশে মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নিচ্ছে ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠান।

Tags: আ ন ম এহসানুল হক মিলনএসএসসিমাধ্যমিক স্কুল সার্টিফিকেটশিক্ষামন্ত্রী
Previous Post

জেদ্দা কনস্যুলেটে বর্ষবরণ উৎসব উদযাপন

Next Post

অবরোধ না তুললে আলোচনা করবে না ইরান, মার্কিন ভাইস প্রেসিডেন্টের পাকিস্তান সফর বাতিল

Next Post
অবরোধ না তুললে ২য় দফার আলোচনা করবে না ইরান, মার্কিন ভাইস প্রেসিডেন্টের পাকিস্তান সফর বাতিল

অবরোধ না তুললে আলোচনা করবে না ইরান, মার্কিন ভাইস প্রেসিডেন্টের পাকিস্তান সফর বাতিল

১৫ বছরের দুর্নীতি, অব্যবস্থাপনায় দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT