চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেনমার্কে বর্ণিল বৈশাখী উৎসব উদযাপিত

মো. মাহমুদুল হক (সোহাগ) by মো. মাহমুদুল হক (সোহাগ)
9:46 পূর্বাহ্ন 20, এপ্রিল 2026
in প্রবাস সংবাদ
A A
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের নরোব্রোতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ডেনমার্কের আয়োজনে বর্ণিল বৈশাখী মেলা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় রোববার (১৮ এপ্রিল) আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা যেন এক টুকরো ‘মিনি বাংলাদেশে’ রূপ নেয়।

এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেন বাবুল। শুভেচ্ছা বক্তব্য দেন ডেনমার্কে বাংলাদেশ দূতাবাসের প্রধান তন্ময় মজুমদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া হাসান ও সাংগঠনিক সম্পাদক হিল্লোল বড়ুয়া।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাদেকুর রহমান খালাশী, গীতা পাঠ করেন জয় কৃষ্ণা এবং ত্রিপিটক পাঠ করেন সংগঠনের অর্থ সম্পাদক অলক বড়ুয়া। পরে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল আয়োজন শুরু হয়।

অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা রাফায়েতুল হক মিঠু এবং প্রচার সম্পাদক এমদাদ হোসেনের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। শোক প্রস্তাব পাঠ করেন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।

কোপেনহেগেনে আয়োজিত অন্যতম বৃহৎ ও সামাজিক এ উৎসবে ছিল বাহারি দেশীয় খাবারের সমাহার। সুইডেন ও ডেনমার্কের বিভিন্ন অঞ্চল থেকে আগত দর্শনার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। ইনডোর হলের জায়গা সংকুলান না হওয়ায় বাইরে পর্যন্ত দর্শনার্থীদের ভিড় ছড়িয়ে পড়ে।

সাংস্কৃতিক পর্বে জার্মানি থেকে আগত সংগীতশিল্পী নিপুন বড়ুয়া সংগীত পরিবেশন করেন। স্থানীয় শিল্পীদের মধ্যে অর্পিতা, বৃষ্টি, সাদিয়া শিমু ও স্বাধীন গান পরিবেশন করেন। এছাড়া সুইডেন থেকে আগত নৃত্যশিল্পীরা নৃত্য পরিবেশন করেন এবং সায়ান কবিতা আবৃত্তি করেন।

অনুষ্ঠানে বাংলাদেশের পথশিশুদের সহায়তায় অর্থ সংগ্রহের লক্ষ্যে আয়োজন করা হয় ‘র‍্যাফেল ড্র’। এতে আকর্ষণীয় পুরস্কার রাখা হয় এবং প্রথম পুরস্কার জিতে নেন ইউসুফ চপল ও তার পরিবার।

আয়োজকরা জানান, সংগঠনের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় কোপেনহেগেনে এ বৃহৎ বৈশাখী উৎসব সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠান শেষে উপস্থিত দর্শক-শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে আরও গঠনমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়।

Tags: ডেনমার্কবৈশাখী উৎসব
Previous Post

এসএসসি পরীক্ষা শুরু কাল, বোর্ডের ১৪ নির্দেশনা

Next Post

হরমুজ প্রণালি পুনরায় বন্ধের খবরে বেড়েছে তেলের দাম

Next Post

হরমুজ প্রণালি পুনরায় বন্ধের খবরে বেড়েছে তেলের দাম

বুন্দেসলিগা শিরোপা জিতে জার্মান আধিপত্য ধরে রাখল বায়ার্ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT