চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টসের এক মিনিট আগেও খেলার কথা জানতেন না শরিফুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:32 অপরাহ্ন 19, এপ্রিল 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

প্রায় ১৫ মাস পর ওয়ানডে দলে ফিরেছেন শরিফুল ইসলাম। দুর্দান্ত বোলিংয়ে নজর কেড়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১০ ওভারে ২৭ রানে নেন ২ উইকেট। হুট করেই সুযোগ পেয়েছিলেন একাদশে, মূলত মোস্তাফিজুর রহমান চোটে শেষমুহূর্তে বাদ পড়ায় সুযোগ পান। জানালেন, টসের এক মিনিট আগেও জানতেন না খেলার বিষয়টি।

সোমবার নিউজল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলবে বাংলাদেশ। আগেরদিন অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে আসেন শরিফুল। জানালেন হুট করেই একাদশে জায়গা পাওয়ার অভিজ্ঞতা।

‘‘যখন টস হবে, টস হওয়ার হয়তো দুই-এক সেকেন্ড আগে আমাকে বলল যে খেলব। ড্রেসিংরুমে রিশাদকে বললাম। রিশাদ বললো, ‘এটা রিজিক, হয়তো তোমার রিজিকে আছে।’ আমি ওভাবে প্রস্তুতি নিয়েছি, রানআপ মেপেছি, ওয়ার্মআপ সম্পন্ন করেছি এবং খেলেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হয়তো রিজিকে রেখেছিল, তার জন্য খেলছি।’’

কিউইদের বিপক্ষে মাঠে নামার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০২৪ সালে সবশেষ ওয়ানডে খেলেছিলেন শরিফুল। বহুদিন পর ওয়ানডে দলে খেলার অভিজ্ঞতা নিয়ে শরিফুল বললেন, ‘আলহামদুলিল্লাহ, মোটামুটি একটা বোলিং করেছি, কিন্তু দিনশেষে আমরা ম্যাচটা হেরেছি। সেক্ষেত্রে অবশ্যই খারাপ লাগার একটা বিষয় আছে। এখন পিচের অবস্থা বা আবহাওয়া কন্ডিশন যেটা বলেন, সেটা আমাদের হাতে নেই। যেভাবে আমাদের দেবে, সেভাবেই খেলতে হবে।’

টিম কম্বিনেশন নিয়ে শরিফুল বললেন, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে আমরা যে ১৫ জন স্কোয়াডে আছি, সবাই প্রস্তুত থাকি ম্যাচ খেলার জন্য। এখন কোচ ঠিক করবে তারা কারা। সবাই রেডি আছি। এখন এটা আমার হাতে কিছু করার নেই। ওনারা যে টিম দেবে, সেই টিম নিয়েই আমরা নামব ইনশাআল্লাহ।’

মিরপুরের উইকেট একটু বোলিং সহায়ক হয়ে থাকে। সবশেষ পাকিস্তান সিরিজে স্পোর্টিং উইকেট দেখা গেছে। এবারও তেমন আশা থাকলেও প্রথম ম্যাচে পিচ-উইকেট প্রত্যাশার চেয়ে একটু আলাদা আচরণ করেছে। শরিফুল বললেন, ‘আমরা যখন মিরপুরের উইকেটে খেলি, অনেক সময় ভুল প্রমাণিত হই। আমরা যেরকম আশা করছিলাম হয়তো তার থেকে একটু আলাদা আচরণ করছে। ইনশাআল্লাহ পরে এর থেকে আরও ভালো হবে।’

Tags: ওয়ানডেনিউজিল্যান্ডবাংলাদেশলিড স্পোর্টসশরিফুল ইসলাম
Previous Post

মেসিদের বিপক্ষে খেলার জন্য আলোচনা চালাচ্ছে পাকিস্তান

Next Post

রাণীশংকৈলে সেপটিক ট্যাংকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

Next Post

রাণীশংকৈলে সেপটিক ট্যাংকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ছবি: সংগৃহীত

আইএমএফ, বিশ্বব্যাংক, এডিবি কারো সাথে আলোচনা শেষ হয়নি: অর্থমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT