গাড়ির জ্বালানি পেতে আজও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে মোটরসাইকেল ও প্রাইভেটকার চালকসহ অন্যদের। ১৭ থেকে ১৮ ঘন্টা অপেক্ষার পর পাম্প থেকে তেল মিলছে। সিরিয়াল ভাঙার অভিযোগে কথা-কাটাকাটি এমনকি সংঘাতে জড়িয়ে পড়ছেন অনেকে। পাম্প কর্তৃপক্ষ বলছে, সরবরাহ কম আর রেশনিং উঠিয়ে দেওয়ায় সংকট বেড়েছে।








