চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হরমুজ প্রণালি আবারও বন্ধ ঘোষণা করল ইরান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:42 অপরাহ্ন 18, এপ্রিল 2026
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি ঘিরে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। ইরান জানিয়েছে, কৌশলগত এই প্রণালিতে তারা নতুন করে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে, যা কার্যত নৌ চলাচল সীমিত করে দেবে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে দাবি করেছে, যুক্তরাষ্ট্রের চলমান নৌ অবরোধের কারণে প্রণালির পরিস্থিতি আবারও আগের মতো সংকটপূর্ণ হয়ে উঠেছে। তাদের অভিযোগ, এই অবরোধের আড়ালে যুক্তরাষ্ট্র জলদস্যুতা ও সামুদ্রিক চুরির মতো কর্মকাণ্ডে জড়িত।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরানার বরাতে জানানো হয়, বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালি এখন ইরানের সশস্ত্র বাহিনীর কঠোর তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণে রয়েছে। ফলে এই জলপথে জাহাজ চলাচলে আগের মতোই বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

আইআরজিসি সতর্ক করে বলেছে, ইরানগামী জাহাজগুলোর জন্য পূর্ণ নৌ-স্বাধীনতা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই কড়াকড়ি অব্যাহত থাকবে। অর্থাৎ, যুক্তরাষ্ট্র তার অবস্থান পরিবর্তন না করলে প্রণালির পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম।

বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল পরিবহন করা হয়। ফলে নতুন এই উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Tags: ইরানহরমুজ প্রণালি
Previous Post

ডিপিএল শুরুর কৃতিত্ব তামিমকে দিতেই হবে: মাহমুদউল্লাহ

Next Post

হামের টিকা না দিয়ে বিগত দুই সরকারই ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী

Next Post

হামের টিকা না দিয়ে বিগত দুই সরকারই ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী

জ্বালানি তেলের জন্য আজও ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT