চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিউইদের সঙ্গে এমন হারের কারণ জানালেন সাইফ

সিরিজের ধারাভাষ্য শোনা যাবে রেডিও ভূমিতে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:09 পূর্বাহ্ন 18, এপ্রিল 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। ২৪৮ রানের লক্ষ্যে নেমে হেরেছে ২৬ রানে। ম্যাচের শুরুতে সাইফ হাসানের ৫৭ এবং মিডল অর্ডারে তাওহীদ হৃদয়ের ৫৫ রান রান ছাড়া কেউ পায়নি অর্ধ-শতক। লিটন দাস চেষ্টা করলেও ফিরেছেন ৪৬ রানে। সফরকারীদের সঙ্গে এমন হারের কারণ ব্যাখ্যা করেছেন ওপেনার সাইফ হাসান। সিরিজের ধারাভাষ্য শোনা যাবে রেডিও ভূমিতে।

বাংলাদেশের জন্য কাজটা কঠিন হয়ে দাঁড়ায় অতিরিক্ত ডট বল খেলার কারণে। পুরো ইনিংসে ২৯১ বল খেলে ১৬৬টিই ডট দিয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। অর্থাৎ ইনিংসের অর্ধেকের বেশি বলে কোন রানই নিতে পারেননি তারা।

তবে এমন হার অজুহাত দিয়ে বাঁচার কোনো উপায় নেই বলেও জানিয়েছেন ৫৭ রান করা সাইফ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাইফ বলেছেন, ‘অবশ্যই, উন্নতি করার জায়গা আছে (দৌড়ে রান নেয়ার ক্ষেত্রে)। কিন্তু উইকেট একটু চ্যালেঞ্জিং ছিল। আমরা যদি আরেকটু উন্নতি করতে পারি, অবশ্যই আমাদের দলের জন্য ভালো হবে। একটা ধারণা ছিল উইকেট কী রকম হতে পারে। কিন্তু আজকে একটু বেশিই অসমান ছিল। কিন্তু আমার মনে হয় অজুহাত দিয়ে আসলে বাঁচার কোন উপায় নেই।’

‘পাকিস্তান সিরিজে তো আপনারা দেখেছেন ট্রু উইকেট ছিল। এখানেও উইকেট ভালো ছিল, এমন তো না একদম খারাপ ছিল। তবে আমার মনে হয় আমরা যদি একটু ভালো মতো মানিয়ে নিতে পারতাম। একটু চ্যালেঞ্জিং ছিল, কিন্তু অজুহাত দেয়ার কিছু নেই।’

নিজের উইকেট ভুল সময়ে পড়েছে জানিয়ে সাইফ বলেন, ‘কিছু ভুল সময়ে আমাদের উইকেটগুলো পড়েছে। যেমন আমার উইকেটটা, আমি যদি আরেকটু এগিয়ে নিতে পারতাম, আরেকটু সহজ হতো। সেট ব্যাটারের জন্য একটু সহজ ছিল, নতুন ব্যাটারের জন্য একটু কঠিন ছিল। আমাদের মানিয়ে নিতে হবে।’

Tags: ওয়ানডে সিরিজনিউজিল্যান্ডবাংলাদেশবিসিবিমিরপুরলিড স্পোর্টসসাইফ
Previous Post

হরমুজ প্রণালিতে প্রচলিত শুল্ক নয়, নতুন নীতির ইঙ্গিত ইরানের

Next Post

ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ধারালো অস্ত্রের আঘাতে যুবকের মৃত্যু

Next Post

ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ধারালো অস্ত্রের আঘাতে যুবকের মৃত্যু

হৃদয়কে সঙ্গ দিতে না পারার আক্ষেপ সাইফের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT