চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগামী বছর হজের খরচ আরও কমানোর চেষ্টা থাকবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:08 পূর্বাহ্ন 18, এপ্রিল 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

হজযাত্রীদের ভোগান্তি কমাতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি হজ ক্যাম্প ও প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন করেছেন। তিনি বলেন, আমাদের চেষ্টা থাকবে আগামী বছর হজের খরচ আরও কমানোর।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, উদ্বোধনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী প্রথমে হজ ক্যাম্পে যান, সেখানে হজযাত্রীদের সঙ্গে কোলাকুলি করেন এবং তাদের কাছে দেশ ও জাতির জন্য দোয়া চান। এরপর তিনি বিমানে উঠে যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সৌদি আরবে সহি-সালামতে পৌঁছানোর জন্য দোয়া করেন।

এসময় প্রধানমন্ত্রী বলেন, হজ ব্যবস্থাপনায় উন্নয়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে। চলতি বছর হজের টিকিটের দাম প্রায় ১২ হাজার টাকা কমানো সম্ভব হয়েছে। আমাদের চেষ্টা থাকবে আগামী বছর হজের খরচ আরও কমানোর। আমরা ফেব্রুয়ারির ১৮ তারিখ সরকার গঠন করেছি। হজের প্রস্তুতি তার আগেই শুরু হয়েছিল, তাই খুব বেশি পরিবর্তন আনার সুযোগ ছিল না। তারপরও আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব উন্নয়ন করতে।

হজযাত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনারা আল্লাহর ঘরে যাচ্ছেন। দেশের শান্তি ও কল্যাণের জন্য দোয়া করবেন। আমি দোয়া করি, আপনারা সুস্থভাবে দেশে ফিরে আসবেন।

Tags: প্রধানমন্ত্রীহজ ফ্লাইট
Previous Post

হরমুজ প্রণালি খুললেও ইরানের ওপর নৌ-অবরোধ বহাল থাকবে: ট্রাম্প

Next Post

পর্তুগালে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন

Next Post

পর্তুগালে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন

হরমুজ প্রণালিতে প্রচলিত শুল্ক নয়, নতুন নীতির ইঙ্গিত ইরানের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT