চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শনিবার ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:34 অপরাহ্ন 17, এপ্রিল 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে. হার্ডার। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে. হার্ডার। ছবি: সংগৃহীত

শিক্ষা ও শিশু কল্যাণ খাতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে তিন দিনের সফরে আগামী শনিবার (১৮ এপ্রিল) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে. হার্ডার।

সফর চলাকালে দেশের ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে তিনি সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন।

মার্কিন পররাষ্ট্র দফতরের অধীন ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ উদ্যোগটি বিশ্বজুড়ে শূন্য থেকে ১৭ বছর বয়সী শিশুদের অধিকার রক্ষা, কল্যাণ এবং সামগ্রিক উন্নয়নে কাজ করে।

তিন দিনের সফরে হার্ডার সরকারি কর্মকর্তাদের পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধি ও শিক্ষা খাতের বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করবেন। দুই দেশের সমন্বিত উদ্যোগে কীভাবে বাংলাদেশের শিশুদের জন্য আরও নিরাপদ ও সম্ভাবনাময় পরিবেশ তৈরি করা যায়—তা নিয়েই মূলত আলোচনা হবে।

এছাড়া শিক্ষা, শিশুস্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ পানি, স্যানিটেশন ও শিশু অধিকার ইস্যুতে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়েও কথা হবে।

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, সফরকালে তিনি সরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী, বেসরকারি প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে শিশু কল্যাণে কার্যকর ও টেকসই উদ্যোগ নিয়ে মতবিনিময় হবে।

বর্তমানে চার্লস জে. হার্ডার ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক মার্কিন বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বাধীন দফতর বিশ্বব্যাপী শিশুদের সুরক্ষা ও উন্নয়নে কাজ করে, যেখানে খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি শিশুশ্রম, পাচার ও সহিংসতা প্রতিরোধে গুরুত্ব দেওয়া হয়।

পেশাগত জীবনে আইনজীবী হার্ডার দুই দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে আইন পেশায় সক্রিয়। ব্যবসা, গণমাধ্যম ও সাংবিধানিক আইনে দক্ষ এই আইনজীবী বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লায়েন্টের সঙ্গে কাজ করেছেন এবং তার কর্মজীবনে একাধিক স্বীকৃতি অর্জন করেছেন।

Tags: যুক্তরাষ্ট্র
Previous Post

হজযাত্রীদের সেবা নিশ্চিত না হলে দায়িত্ব ছাড়ার কথা ভাবা উচিত: ধর্মমন্ত্রী

Next Post

জাস টেকনোলজি-আরএফএল ইলেকট্রনিক্স’র চুক্তি স্বাক্ষর

Next Post

জাস টেকনোলজি-আরএফএল ইলেকট্রনিক্স’র চুক্তি স্বাক্ষর

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতির মধ্যে ‘হরমুজ প্রণালি’ খুলে দিল ইরান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT