চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিউইদের মাঝারি সংগ্রহে আটকে ব্যাটারদের দিকে তাকিয়ে বাংলাদেশ

সিরিজের ধারাভাষ্য শোনা যাচ্ছে রেডিও ভূমিতে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:30 অপরাহ্ন 17, এপ্রিল 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

তিন ম্যাচ ওয়ানডে সিরিজে প্রথমটিতে নিউজিল্যান্ডকে শুরু থেকেই চেপে ধরেছিলেন বাংলাদেশের বোলাররা। ইনিংসজুড়ে শরিফুল-তাসকিনদের নিয়ন্ত্রিত বোলিং থাকলেও হেনরি নিকোলস ও ডিন ফক্সক্রফটের ফিফটিতে লড়াকু পুঁজি পেয়েছে সফরকারী দল। বাংলাদেশের সামনে ২৪৮ রানের লক্ষ্য দাঁড় করেছে কিউইবাহিনী।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে নিউজিল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৭ রানের সংগ্রহ গড়েছে তারা।

দেখেশুনে ইনিংস শুরু করেন দুই ওপেনার নিক কেলি ও হেনরি নিকোলস। বাংলাদেশ প্রথম সাফল্য পায় সপ্তম ওভারে। দলীয় ২১ রানে কেলিকে ফেরান শরিফুল ইসলাম। ২৩ বলে ৭ রান করেন কেলি। দ্বিতীয় উইকেটে নিকোলস ও উইল ইয়াং যোগ করেন ৭৩ রান।

২১.১ ওভারে ৯৪ রানের সময় ইয়াংকে ফেরান রিশাদ হোসেন। তানজিদ তামিমের হাতে ক্যাচ দিয়ে ইয়াং আউট হন ৪২ বলে ৩০ রানে। ছিল দুটি চারের মার। ২৬.৩ ওভারে ১২৭ রানে তৃতীয় সাফল্যের দেখা পায় বাংলাদেশ। ১৫ বলে ১৪ রান করা টম ল্যাথামকে ফেরান মেহেদী হাসান মিরাজ।

পরের ওভারে হেনরি নিকোলসকে থামান রিশাদ। কিউই ওপেনার ৯ চারে ৮৩ বলে ৬৮ রান করে যান। ১৬৫ রানে পঞ্চম উইকেট হারায় সফরকারীরা। মোহাম্মদ আব্বাসকে ফেরান শরিফুল। ৩০ বলে ১৪ রান করেন আব্বাস।

১৯২ রানে ষষ্ঠ সাফল্য পায় বাংলাদেশ। জশ ক্লার্কসনকে বোল্ড করেন তাসকিন। ১৬ বলে ৮ রান করেন জশ। পরে ডিন ফক্সক্রফটকে থামান নাহিদ রানা, ৮ চারে ৫৮ বলে ৫৯ রান করা তারকাকে বোল্ড করেন তিনি।

২৪০ রানে অষ্টম উইকেট হারায় নিউজিল্যান্ড। ১০ বলে ৭ রান করা ব্লেয়ার টিকনারকে ফেরান তাসকিন। নাথান স্মিথ ও জেডিন লেনক্স ইনিংস শেষ করেন। স্মিথ ২২ বলে ২০ রান ও জেডিন ১ রানে অপরাজিত থাকেন।

তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন দুটি করে উইকেট নেন। মেহেদী হাসান মিরাজ ও নাহিদ রানা নেন একটি করে উইকেট।

Tags: ওয়ানডে সিরিজনাহিদনিউজিল্যান্ডবাংলাদেশমিরপুরমিরাজলিড স্পোর্টসশরিফুল
Previous Post

কক্সবাজারে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

Next Post

বাণিজ্য সচিবের মৃত্যুতে বাংলাদেশে নিযুক্ত ইইউ প্রতিনিধিদলের শোক প্রকাশ

Next Post
ছবি: সংগৃহীত

বাণিজ্য সচিবের মৃত্যুতে বাংলাদেশে নিযুক্ত ইইউ প্রতিনিধিদলের শোক প্রকাশ

‘দ্য ১৯৭১ ওয়ার ইন দ্য আইস অব পাকিস্তানিস’ দেখার সুযোগ!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT