চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এপ্রিল-মে মাসে জ্বালানি ঘাটতির আশঙ্কা নেই: জ্বালানি প্রতিমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:35 অপরাহ্ন 17, এপ্রিল 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশে চলতি এপ্রিল ও আগামী মে মাসে জ্বালানির কোনো সংকট হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার (১৭ এপ্রিল) চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বছরের শুরুতে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে আমদানিকৃত জ্বালানি যথাসময়ে দেশে পৌঁছেছে। যদিও মার্চ ও এপ্রিল মাসে কিছুটা সরবরাহ বিঘ্নিত হয়েছে, তবে বর্তমান মজুত দিয়ে এপ্রিল ও মে মাসের চাহিদা নির্বিঘ্নে পূরণ করা সম্ভব। পাশাপাশি জুন মাসের চাহিদা বিবেচনায় রেখে আগাম প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে এবং দেশের ইতিহাসে এখন সর্বোচ্চ পরিমাণ জ্বালানি মজুত রয়েছে। বিকল্প উৎস থেকে পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি আমদানির উদ্যোগও জোরদার করা হয়েছে।

ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা বাড়াতে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে অপরিশোধিত জ্বালানি আনার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। একইসঙ্গে পরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ বাড়ানো হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

বর্তমান পরিস্থিতিতে কৃষি ও শিল্প খাতকে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ ব্যবস্থাপনা করা হচ্ছে বলেও জানান অনিন্দ্য ইসলাম অমিত।

এর আগে ১৫ এপ্রিল জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানান, দেশে বিদ্যমান অকটেন ও পেট্রোলের মজুত আগামী দুই মাসের চাহিদা মেটাতে সক্ষম। বর্তমানে দেশে ডিজেল, অকটেন, পেট্রোল ও ফার্নেস ওয়েলের পর্যাপ্ত মজুত রয়েছে।

তবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে দেশে জ্বালানি তেলের চাহিদা বেড়ে গেছে। এতে বিভিন্ন ফিলিং স্টেশনে ভিড় বাড়ছে। পাম্প মালিকদের মতে, বিশেষ করে অকটেন ও পেট্রোলের চাহিদা বৃদ্ধির কারণেই এই চাপ তৈরি হয়েছে।

Tags: অনিন্দ্য ইসলাম অমিতবিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
Previous Post

দাম বেড়েছে ডিমের, মুরগির দামে কিছুটা স্বস্তি

Next Post

“টাইম ১০০” তে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব নেতৃত্বে বাংলাদেশের নতুন অবস্থান

Next Post

“টাইম ১০০” তে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব নেতৃত্বে বাংলাদেশের নতুন অবস্থান

ছবি; সংগৃহীত

'অপারেশন সিন্দুর' পরবর্তী উত্তেজনা প্রশমনে ভারত ও পাকিস্তানে গোপন বৈঠক অনুষ্ঠিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT