চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রানতাড়ায় শেষদিকে তালগোল পাকিয়ে হারল বাংলাদেশ

তিন ম্যাচের সিরিজের ধারাভাষ্য শোনা যাচ্ছে রেডিও ভূমিতে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:18 পূর্বাহ্ন 17, এপ্রিল 2026
in ক্রিকেট, স্পোর্টস, স্পোর্টস লাইভ
A A

একসময় ৬০ বলে ৬৭ রান লাগত বাংলাদেশের, হাতে ছিল ৬ উইকেট। সেখান থেকে রানতাড়ায় শেষদিকে তালগোল পাকিয়ে হারল মেহেদী হাসান মিরাজের দল। প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ড ২৬ রানে জিতে সিরিজে এগিয়ে থাকল ১-০তে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হওয়া ম্যাচের ধারাভাষ্য প্রচার করছে রেডিও ভূমি।

[vc_row][vc_column]

১৯.৩৫

[vc_column_text css=””]

ব্যাটিং ব্যর্থতায় ২৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৯.২৯

[vc_column_text css=””]
সংক্ষিপ্ত স্কোর: নিউজিল্যান্ড ২৬ রানে জয়ী।

নিউজিল্যান্ড: ২৪৭/৮ (৫০)
হেনরি নিকোলস- ৬৮ (৮৩)
ডিন ফক্সক্রফট- ৫৯ (৫৮)

শরিফুল ইসলাম- ২/২৭ (১০)
রিশাদ হোসেন- ২/৪৪ (১০)

বাংলাদেশ: ২২১/১০ (৪৮.৩)
সাইফ হাসান- ৫৭ (৭৬)
তাওহীদ হৃদয়- ৫৫ (৬০)

ব্লেয়ার টিকনার- ৪/৪০ (১০)
নাথান স্মিথ- ৩/৪৫ (৯.৩)

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৯.৩৩

[vc_column_text css=””]
নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬ রানে হেরে তিন ওয়ানডের সিরিজ শুরু বাংলাদেশের।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৯.২৯

[vc_column_text css=””]
হৃদয়ের ফিফটি
ওয়ানডে ক্যারিয়ারের ১২তম এবং নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ফিফটি তুলে নিলেন তাওহীদ হৃদয়। ২টি করে চার ও ছক্কায় ৫৮ বলে অর্ধশতকের দেখা পান তিনি।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৯.২৯

[vc_column_text css=””]
টিকনারের ৪ উইকেট, ফিরলেন তাসকিন
৫ বলে ২ রান করে টিকনারের বলে বোল্ড হলেন তাসকিন আহমেদ। টিকে আছেন কেবল তাওহীদ হৃদয়, ৪৯ রানে।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৯.২১

[vc_column_text css=””]
প্রথম বলেই আউট শরিফুল
পরপর দুই বলে দুই উইকেট নিলেন টিকনার। রিশাদের পর বোল্ড করলেন শরিফুল ইসলামকে।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৯.১৯

[vc_column_text css=””]
হারের শঙ্কা, ফিরলেন রিশাদ
৯ বলে ৪ রান করে ব্লেয়ার টিকনারের বলে টিকনারের হাতেই ক্যাচ তুলে সাজঘরে ফিরলেন রিশাদ হোসেন। হারের শঙ্কার মেঘ বাংলাদেশের সাজঘরে।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৯.০৭

[vc_column_text css=””]
ফিরলেন মিরাজও
১৩ বলে ৭ রান করে ব্লেয়ার টিকনারের বলে টম ল্যাথামের গ্লাভসে বল তুলে দিলেন মেহেদী হাসান মিরাজ। অধিনায়ক শঙ্কা বাড়িয়ে গেলেন জয়ের বন্দরে নোঙরের।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৮.৫০

[vc_column_text css=””]
ক্যাচ তুলে আফিফের বিদায়
তাওহীদ হৃদয়ের সঙ্গে ৭৯ বলে ৫২ রানের জুটি গড়ে আউট হলেন আফিফ হোসেন। ৪৯ বলে ২৭ রান করে জাডেন লিনক্সের বলে উইল ওরাউর্কের হাতে ক্যাচ তুলে দিয়েছেন।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৮.৪৯

[vc_column_text css=””]
৬০ বলে ৬৭ চাই
৪০ ওভারে বাংলাদেশ ১৮১/৪, ৬ উইকেট হাতে, ৬০ বলে আরও ৬৭ রান চাই মিরাজদের। তাওহীদ হৃদয় ৩৩ ও আফিফ হোসেন ২৭ রানে ব্যাট করছেন।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৮.২৩

[vc_column_text css=””]
ক্রীড়া প্রতিমন্ত্রী মাঠে
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সে বসে বাংলাদেশ-নিউজিল্যান্ডের খেলা উপভোগ করছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।


[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৭.৫১

[vc_column_text css=””]
সাইফের পর লিটনের বিদায়
সাইফ হাসানের আউটের পর লিটন দাসও বেশিক্ষণ টিকতে পারলেন না। ৬৮ বল খেলে ৪৬ রান করে ফক্সক্রাফটের বলে সাজঘরে ফিরেছেন তিনি।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৭.৪৭

[vc_column_text css=””]
‘ক্যাপ্টেনস কার্ড’ দেখিয়ে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ উপভোগ করতে মাঠে প্রবেশ করেছেন নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রুমানা আহমেদ।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৭.২৮

[vc_column_text css=””]
সাইফের বিদায়, ৯৪ রানের জুটি
তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্তর পর তৃতীয় উইকেটি জুটিতে ৯৪ রান তুলেছেন সাইফ ও লিটন। প্রায় শতরানের জুটির পথে ৫৭ রান করে আউট হয়েছেন সাইফ।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৭.১৬

[vc_column_text css=””]
বাংলাদেশের শতক
সাইফ হাসানের ফিফটির সাথে বাংলাদেশ শতকে পৌঁছেছে। জশ ক্লার্কসনকে তিন বাউন্ডারি হাঁকিয়ে নিজের ফিফটির সাথে বাংলাদেশকে শতকে নিয়ে যান ডানহাতি ব্যাটার। সঙ্গ দিচ্ছেন লিটন দাস।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৭.১৪

[vc_column_text css=””]
সাইফের ফিফটি
লিটন দাসের সাথে ইনিংস মেরামতের কাজটা ঠিকঠাক করছেন সাইফ হাসান। দলের সংগ্রহ বাড়ানোর পাশাপাশি ফিফটি তুলে নিয়েছেন, এসেছে ৫৯ বলে।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৬.৩১

[vc_column_text css=””]
দলীয় ফিফটি
প্রথমদিকে দুই উইকেট হারানোর পর ইনিংস মেরামত শুরু করেছেন লিটন দাস ও সাইফ হাসান। ৭.৩ ওভারে দলীয় ফিফটি পার করে নিয়েছেন তারা। তাদের জুটিতে এসেছে ২৮ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৬.০২

[vc_column_text css=””]
শুরুতে তানজিদ, পরের বলে আউট শান্ত
শুরুতেই জোড়া উইকেট হারাল বাংলাদেশ। চতৃর্থ ওভারের প্রথম বলে ৬ বলে ২ রানে ফিরে গেছেন তানজিদ হাসান তামিম। নাথান স্মিথের বলে বোল্ড হন তিনি। নাথান পরের বলে শূন্য রানে থাকা নাজমুল হোসেন শান্তকে বোল্ডেই ফেরান গোল্ডেন ডাকের স্বাদ দিয়ে।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৫.২০

[vc_column_text css=””]

কিউইদের মাঝারি সংগ্রহে আটকে ব্যাটারদের দিকে তাকিয়ে বাংলাদেশ

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৫.১৮

[vc_column_text css=””]
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ২৪৭/৮ (৫০)
হেনরি নিকোলস- ৬৮ (৮৩)
ডিন ফক্সক্রফট- ৫৯ (৫৮)

শরিফুল ইসলাম- ২/২৭ (১০)
রিশাদ হোসেন- ২/৪৪ (১০)

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৫.১৭

[vc_column_text css=””]
আড়াইশর কাছাকাছি যেতে পারল নিউজিল্যান্ড
মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৭ রান করেছে নিউজিল্যান্ড। হেনরি নিকোলস সর্বোচ্চ ৬৮ করেছেন ৮৩ বলে। ডিন ফক্সক্রফট দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ এনেছেন ৫৮ বল খেলে।

বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম ২৭ রানে ২ উইকেট নিয়েছেন। রিশাদ হোসেন ২ উইকেট নিয়েছেন ৪৪ ও তাসকিন আহমেদ ২ উইকেট নিয়েছেন ৫০ রান খরচে।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৪.৫৪

[vc_column_text css=””]
নাহিদের প্রথম সাফল্য
দিনটা খরুচে যাচ্ছে নাহিদ রানার। ইনিংসের ৪৭তম ওভারে এসে প্রথম সাফল্যের দেখা পেলেন। ডিন ফক্সক্রফটকে (৫৯) বোল্ড করে অতিথিদের শেষ স্বীকৃত ব্যাটারকে সাজঘরে পাঠিয়েছেন তারকা পেসার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৭ ওভারে ৭ উইকেটে কিউইরা ২২৭ রানে আছে।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৪.২৯

[vc_column_text css=””]
ক্লার্কসনকে বোল্ড করলেন তাসকিন
৮ রানে থাকা জশ ক্লার্কসনের স্টাম্প এলোমেলো করেছেন তাসকিন আহমেদ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১.২ ওভারে ৬ উইকেটে কিউইরা ১৯২ রানে আছে। ডিন ফক্সক্রফট ৩৮ ও নাথান স্মিথ শূন্য রানে ক্রিজে আছেন।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৪.০১

[vc_column_text css=””]
শরিফুলের দ্বিতীয় সাফল্য
নিউজিল্যান্ড দেড়শ পেরিয়ে গেলে আবারও আঘাত হেনেছেন শরিফুল ইসলাম। মুহাম্মদ আব্বাসকে (১৪) উইকেটের পেছনে লিটনের গ্লাভসে জমিয়ে সাজঘরের পথ দেখিয়েছেন তারকা পেসার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৬.২ ওভারে ৫ উইকেটে কিউইরা ১৬৮ রান। ডিন ফক্সক্রফট ২১ ও জশ ক্লার্কসন শূন্য রানে ক্রিজে আছেন।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৩.৪৬

[vc_column_text css=””]
তামিম ও কমিটি
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ দেখতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাজির তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির অ্যাডহক কমিটি।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৩.৪০

[vc_column_text css=””]
নিউজিল্যান্ড দেড়শ পেরিয়ে
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২ ওভারে ৪ উইকেটে কিউইরা ১৫১ রান। ইডন ফক্সক্রফট ১২ ও মুহাম্মদ আব্বাস ৯ রানে ক্রিজে আছেন।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৩.৩৪

[vc_column_text css=””]
জাইমা রহমান
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে দেখতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রধানমন্ত্রী কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৩.১৭

[vc_column_text css=””]
নিকোলসের বিদায়
ওপেনার হেনরি নিকোলস ফিফটি তুলে নেয়ার পর রানের চাকা সচল রেখেছিলেন। রিশাদ হোসেনের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে লিটন দাসের গ্লাভসবন্দি হন তিনি। ৮৩ বলে ৬৮ রান করে গেছেন ৯ চারে।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১৩.১০

[vc_column_text css=””]
উইকেট এনে দিলেন মিরাজ
উইল ইয়ংয়ের বিদায়ের পর উইকেটে থিতু হওয়ার চেষ্টা করছিলেন অধিনায়ক টম ল্যাথাম। তাকে সাজঘরে পাঠিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ল্যাথামের অবদান ১৫ বলে ১৪ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১২.৫০

[vc_column_text css=””]
রিশাদের বলে ইয়ংয়ের বিদায়
দীর্ঘসময় ব্যাটে থেকে ৭৩ রানের জুটি গড়েছিলেন হেনরি নিকোলস ও উইল ইয়ং। জুটি ভেঙেছেন রিশাদ হোসেন, তারকা লেগ স্পিনার ইয়ংকে বিদায় করেছেন ৩০ রানে।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১২.৩৫

[vc_column_text css=””]

রিভিউয়ে বাঁচলেন নিকোলস
১৯তম ওভারের দ্বিতীয় বলে হেনরি নিকোলসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন নাহিদ রানা। রিভিউ নিয়ে এ যাত্রায় বেঁচে যান নিকোলস।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১১.৪৫

[vc_column_text css=””]
ক্যাচ হাতছাড়া
নবম ওভারের দ্বিতীয় বলে শরিফুলের বলে স্লিপে ক্যাচ দিয়েছিলেন উইল ইয়ং। স্লিপে দাঁড়ানো সাইফ হাসান তালুবন্দি করতে পারেননি, জীবন পান কিউই ব্যাটার।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১১.৩৭

[vc_column_text css=””]
শরিফুলের প্রথম আঘাত
প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে ধীরে রান তুলছিলেন কিউই ব্যাটাররা, সপ্তম ওভারে প্রথম সাফল্য পেয়েছে বাংলাদেশ, শরিফুল ইসলামের বলে বোল্ড হয়েছেন নিক কেলি, ৭ রান করে।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১১.৩৫

[vc_column_text css=””]
ডান হাঁটুতে অস্বস্তি অনুভব করেন মোস্তাফিজ

মাঠে নামার আগেই ছিটকে গেলেন মোস্তাফিজ

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১১.৩০

[vc_column_text css=””]
নিউজিল্যান্ড
প্রথম ওয়ানডেতে আগে ব্যাটে নেমে ধীরে রান তুলছে কিউইরা।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১০.৪০

[vc_column_text css=””]
নিউজিল্যান্ড একাদশ
হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়ং, টম ল্যাথাম, মুহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রাফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, জাইডেন লিনক্স ও উইল ওরাউর্ক।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১০.৩৫

[vc_column_text css=””]
বাংলাদেশ একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১০.৩০

[vc_column_text css=””]
টস
নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডেতে টসে হেরে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ।
[/vc_column_text][/vc_column][/vc_row]

Tags: তামিমনিউজিল্যান্ডবাংলাদেশবিসিবিমিরপুরমিরাজলিড স্পোর্টস
Previous Post

হরমুজ প্রণালি: সংকটের স্থায়ী সমাধান যেখানে

Next Post

ইউরেনিয়াম ইস্যুতে ছাড় দিচ্ছে ইরান, চুক্তি খুবই কাছাকাছি: ট্রাম্প

Next Post

ইউরেনিয়াম ইস্যুতে ছাড় দিচ্ছে ইরান, চুক্তি খুবই কাছাকাছি: ট্রাম্প

ছবি: প্রতিনিধি

রাঙ্গামাটিতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ নেতা নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT