চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ইউরোপে মাত্র ৬ সপ্তাহের জেট ফুয়েল মজুদ আছে, ঝুঁকিতে বাংলাদেশসহ যেসব দেশ’

আইইএ-এর নির্বাহী পরিচালক ফাতিহ বিরল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:08 অপরাহ্ন 16, এপ্রিল 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইউরোপে বিমান চলাচলের জন্য ব্যবহৃত জেট ফুয়েলের মজুদ হয়তো আর মাত্র ছয় সপ্তাহের মতো রয়েছে-এমন সতর্কতা করেছেন ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)-এর নির্বাহী পরিচালক ফাতিহ বিরল।

বার্তা সংস্থা এপি’কে তিনি বলেন, ইরান যুদ্ধের কারণে তেল সরবরাহ অব্যাহতভাবে ব্যাহত থাকলে খুব শিগগিরই ফ্লাইট বাতিল শুরু হতে পারে।

বিরল এই পরিস্থিতিকে “এখন পর্যন্ত সবচেয়ে বড় জ্বালানি সংকট” হিসেবে আখ্যা দেন। এর মূল কারণ হিসেবে তিনি উল্লেখ করেন গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী‘র মাধ্যমে তেল, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহে বড় ধরনের বাধা সৃষ্টি হওয়া।

তিনি বলেন, এই পরিস্থিতির প্রভাবে পেট্রোল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি পাবে। বিশ্বের কিছু অঞ্চল অন্যদের তুলনায় বেশি ক্ষতিগ্রস্ত হবে।

এ ক্ষেত্রে এশিয়ার দেশগুলোকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তিনি জাপান, সাউথ কোরিয়া, ভারত, চীন, পাকিস্তান এবং বাংলাদেশের নাম উল্লেখ করেন।

তিনি আরও বলেন, হরমুজ প্রণালি দ্রুত চালু না হলে ইউরোপে শিগগিরই এক শহর থেকে আরেক শহরে ফ্লাইট বাতিলের খবর আসতে পারে।

ইউরোপে আজ কয়েকটি ফ্লাইট বাতিল হয়েছে

এই পরিস্থিতির পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত অবরোধও বড় ভূমিকা রাখছে বলে বিশ্লেষকদের ধারণা, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।

ইতোমধ্যে ইউরোপের বিমানবন্দর সংস্থাগুলো সতর্ক করেছে, হরমুজ প্রণালি বন্ধ থাকলে কয়েক সপ্তাহের মধ্যেই জেট ফুয়েলের সংকট দেখা দিতে পারে। গ্রীষ্মকালীন ভ্রমণের মৌসুম সামনে থাকায় এই উদ্বেগ আরও বেড়েছে।

কয়েকটি এয়ারলাইনও একই আশঙ্কা প্রকাশ করেছে। এর মধ্যে জনপ্রিয় এয়ারলাইন ‘রায়নেয়ার’ জানিয়েছে, মে বা জুন পর্যন্ত প্রণালি বন্ধ থাকলে কিছু বিমানবন্দরে জ্বালানি সরবরাহে ঝুঁকি তৈরি হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এই সংকট দীর্ঘায়িত হলে তা শুধু বিমান চলাচল নয়, বরং বৈশ্বিক অর্থনীতি, পর্যটন খাত এবং সরবরাহ ব্যবস্থার ওপরও বড় ধরনের প্রভাব ফেলবে।

Tags: ইরান যুদ্ধে ২০২৬জেট ফুয়েলহরমুজ প্রণালী
Previous Post

আবারও শাকিব-সাবিলার রসায়ন, ‘রকস্টার’ নিয়ে বাড়ছে উত্তাপ!

Next Post

‘জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান’

Next Post

‘জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান’

বাংলাদেশকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT