চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় যে কারণে এই ইরানি নির্মাতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:30 অপরাহ্ন 15, এপ্রিল 2026
in বিনোদন
A A

বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্বদের স্বীকৃতি জানিয়ে প্রতিবছর প্রকাশিত হয় টাইম ম্যাগাজিনের ‘১০০ প্রভাবশালী ব্যক্তি’! এবার এই তালিকায় স্থান করে নিয়েছেন ইরানের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি।

চলচ্চিত্রের মাধ্যমে প্রতিবাদ ও সত্য প্রকাশের সাহসী ভূমিকার জন্য ‘আর্টিস্ট’ বিভাগে তাকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। টাইম-এর প্রতিবেদনে পানাহিকে এমন একজন নির্মাতা হিসেবে তুলে ধরা হয়েছে, যিনি দীর্ঘদিন ধরে সেন্সরশিপের বিরুদ্ধে নিজের শিল্পকে প্রতিরোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, জাফর পানাহি বারবার কারাবরণ ও নিষেধাজ্ঞার মুখেও থেমে থাকেননি। বরং প্রতিকূল পরিস্থিতিকে সৃষ্টিশীল শক্তিতে রূপান্তর করে তিনি তুলে ধরেছেন ইরানের সমাজ-বাস্তবতা, স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং রাজনৈতিক দমন-পীড়নের চিত্র।

তার সর্বশেষ চলচ্চিত্র ‘ইট ওয়াজ জাস্ট অ্যান এক্সিডেন্ট’, যা গোপনে ইরানে নির্মাণ করা হয়। দেশটির দীর্ঘদিনের রাজনৈতিক দমন-পীড়নের বাস্তবতা ও মানুষের মানসিক ক্ষতকে তুলে ধরে এই চলচ্চিত্র। যে চলচ্চিত্রের জন্য তিনি ২০২৫ সালের কান ফিল্ম ফেস্টিভালের সর্বোচ্চ পুরস্কার পাম দ’অর সম্মান অর্জন করেন এবং একাডেমি অ্যাওয়ার্ডে (অস্কার) দুটি মনোনয়ন পান।

তবে এই সাফল্যের বিপরীতে তাকে মোকাবিলা করতে হয়েছে রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা ও কারাদণ্ডের মতো কঠিন বাস্তবতাও। তবুও থেমে না গিয়ে তিনি তার শিল্পচর্চা অব্যাহত রেখেছেন। যা তাকে বিশ্বজুড়ে প্রতিরোধী শিল্পের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

এবারের তালিকায় ‘আর্টিস্ট’ বিভাগে জাফর পানাহির পাশাপাশি স্থান পেয়েছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর, লাতিন আমেরিকান অভিনেতা বেনিসিও দেল তোরো, মার্কিন অভিনেত্রী ডাকোটা জনসন, অভিনেতা-পরিচালক নোয়া ওয়াইল এবং দক্ষিণ কোরিয়ার সংগীতশিল্পী জেনি কিমসহ মোট ১৬ জন শিল্পী।

প্রতিবছর এই তালিকায় বিশ্ব রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও সমাজে গুরুত্বপূর্ণ প্রভাব রাখা ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া হয়। –টাইম

Tags: আমেরিকাইরানি নির্মাতাজাফর পানাহিটাইম ম্যাগাজিনবলিউডরণবীর কাপুরলাতিনলিড বিনোদনসিনেমা
Previous Post

নাহিদের প্রশংসায় কিউই কোচ, সিমন্সের চোখে ট্রাম্প কার্ড

Next Post

ওয়ানডেতে মুশফিককে চাওয়া মিরাজের, যা বলছেন সিমন্স

Next Post

ওয়ানডেতে মুশফিককে চাওয়া মিরাজের, যা বলছেন সিমন্স

যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে ইরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT