চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষকদের মাঝে যথাসময়ে সার-বীজ দিতে সরকার পদক্ষেপ নিয়েছে: কৃষিমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:12 অপরাহ্ন 15, এপ্রিল 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, কৃষকদের মাঝে যথাসময়ে সার ও বীজ প্রদানে এবং মৌসুমের শুরুতে ব্যবসায়ীদের সিন্ডিকেট থেকে কৃষকদের হয়রানি দূরীকরণে সরকার নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে।

আজ ১৫ এপ্রিল বুধবার সংসদে নীলফামারী-১ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. আব্দুস সাত্তারের এক লিখিত প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, সার বিতরণ ব্যবস্থা আরও সময়োপযোগী ও কার্যকর করার লক্ষ্যে ইতিমধ্যেই ‘সার ডিলার ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫’ প্রবর্তন করা হয়েছে, যা গত বছরের ১৩ নভেম্বর থেকে কার্যকর রয়েছে।

তিনি আরও বলেন, বিদ্যমান নীতিমালা অনুযায়ী প্রতিটি ইউনিয়নে, পৌরসভায় ও সিটি কর্পোরেশনে নিয়োজিত ডিলারের মাধ্যমে কৃষকদের হয়রানি দূরীকরণে ওয়ার্ডভিত্তিক নিয়োজিত খুচরা বিক্রয় কেন্দ্রের দ্বারা প্রত্যন্ত অঞ্চলে সহজেই সার পৌঁছানো সম্ভব হবে।

কৃষি মন্ত্রী বলেন, বিগত বছরে আবাদকৃত ফসলী জমির ওপর ভিত্তি করে বছরের শুরুতে রাসায়নিক সারের চাহিদা নিরূপণ করে বাৎসরিক বরাদ্দ নির্ধারণ করা হয়। যে মাসে, বিশেষ করে রবি মৌসুমে (অক্টোবর-মার্চ) অধিকাংশ ফসল উৎপাদিত হয়, সে সকল মাসে রাসায়নিক সারের বরাদ্দ বেশি রেখে মাসওয়ারী বাৎসরিক বরাদ্দ নির্ধারণ করা হয়।

মানিকগঞ্জ-১ আসনের সরকারি দলের সদস্য এস এ জিন্নাহ কবীরের এক লিখিত প্রশ্নের জবাবে কৃষি মন্ত্রী বলেন, সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫’ এর আলোকে বিএডিসি ও বিসিআইসি ডিলারদের সমন্বিতভাবে নতুন সার ডিলারশীপ নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি বলেন, যে সকল ডিলার অনিয়ম করবে বা উপকরণ সরবরাহ প্রক্রিয়ায় বাধা প্রদান করবে, তারা যে দলেরই হোক না কেন, সার ও কীটনাশক ডিলারশীপ বাতিলসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags: কৃষিমন্ত্রীবীজসার
Previous Post

বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু

Next Post

জুলাই থেকে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ শুরু

Next Post

জুলাই থেকে 'পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি' শুরু

প্রত্যেক উপজেলায় মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র নির্মাণ করা হবে: শিক্ষামন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT