চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় ক্ষমতাসীন দল লিবারেল পার্টির সংখ্যাগরিষ্ঠতা অর্জন

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
1:25 অপরাহ্ন 15, এপ্রিল 2026
in প্রবাস সংবাদ
A A

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি’ এর নেতৃত্বে লিবারেল পার্টি তিনটি গুরুত্বপূর্ণ উপনির্বাচনে জয় পেয়ে দেশটির পার্লামেন্ট হাউস অফ কমন্সে সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, টরন্টো ও কুইবেকের আসনসহ তিনটি উপনির্বাচনে জয় পেয়ে লিবারেলদের আসন সংখ্যা দাঁড়িয়েছে ১৭৪টি, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় সংখ্যা অতিক্রম করেছে।

গতকালের গুরুত্বপূর্ণ উপনির্বাচন ছিল লিবারেল পার্টির জন্য মাইলফলক। এই নির্বাচনে স্কারবরো সাউথওয়েস্টে বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম, ইউনিভার্সিটি–রোজডেলে ডানিয়েল মার্টিন এবং তেরেবোন আসনে টাটিনা আগষ্টন জয়ী হয়েছেন।

এর আগে লিবারেলরা সংখ্যাগরিষ্ঠতার জন্য মাত্র একটি আসন কম ছিল। সাম্প্রতিক মাসগুলোতে বিরোধী দলের পাঁচজন এমপি দল পরিবর্তন করে লিবারেল দলে যোগ দেওয়ায় অবস্থান আরও শক্তিশালী হয়।

উপনির্বাচনের তিনটি আসনে জয় পাওয়ার ফলে লিবারেল পার্টি অফ কানাডা সংসদে এখন আরও স্থিতিশীল অবস্থানে রয়েছে। এতে করে সরকার তাদের নীতি ও আইন সহজে পাস করাতে পারবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে নির্বাচনে জয়ের পর ডলি বেগম এক আবেগঘন বার্তায় বলেন “স্কারবরো সাউথ-ওয়েস্টের মানুষের ভালোবাসায় আমি অভিভূত”। তিনি বলেন “ধন্যবাদ স্কারবরো সাউথ-ওয়েস্টের প্রতিটি মানুষকে। ধন্যবাদ আমার সকল ভলান্টিয়ার এবং টিমের সদস্যদের, যারা এই দিন-রাত অক্লান্ত পরিশ্রম করেছেন। বিশেষ করে আমাদের বাংলাদেশি কমিউনিটির যে ঐক্য এবং সংহতি আমি দেখেছি, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।

তিনি বলেন আপনারা আমার ওপর যে বিশ্বাস রেখেছেন, সেই ভালোবাসার মর্যাদা দিয়ে আমি আগামীতেও আপনাদের পাশে থাকতে চাই। আমাদের এই পথচলা কেবল শুরু।

উল্লেখ্য বর্তমান ক্ষমতাসীন দলের প্রধান ও প্রধানমন্ত্রী মার্ক কার্নির ক্ষমতা গ্রহণের পর পরই জীবনযাত্রার ব্যয় কমানো, সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা এবং কানাডাকে একটি ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার চ্যালেঞ্জ নিয়ে কাজ করে চলেছেন।

তার বিচক্ষণতা ও শক্তিশালী স্বাধীন অর্থনৈতিক কাঠামো গড়ার ক্ষেত্রে যে বলিষ্ঠ ভূমিকা, তাতে করে বিভিন্ন দলের প্রার্থীরা ধীরে ধীরে লিবারেল পার্টির দিকে ধাবিত হচ্ছে তাঁর প্রমাণ বর্তমান উপ নির্বাচন ও বিভিন্ন রাজনৈতিক দল থেকে খমতাশীল লিবারেল পার্টিতে যোগদান।

Tags: কানাডাটরন্টো
Previous Post

পাঁচ বছর মেয়াদি প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু হতে যাচ্ছে: প্রধানমন্ত্রী

Next Post

লুইজিয়ানা’র রাস্টনে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ

Next Post

লুইজিয়ানা'র রাস্টনে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ

ছবি: সংগৃহীত

আবারও বাড়ল স্বর্ণের দাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT