চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমন গান ভাইরাল হয় না, ধীরে ধীরে ছড়ায়!

‘রইদে আইলা গা জুড়াইতে’ দেখে দর্শকের মন্তব্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:37 অপরাহ্ন 15, এপ্রিল 2026
in বিনোদন
A A

মেজবাউর রহমান সুমনের নতুন ছবি ‘রইদ’ মুক্তি পেতে যাচ্ছে ঈদুল আযহায়। তার আগে পহেলা বৈশাখ উপলক্ষে আগে এর গান ‘রইদে আইলা গা জুড়াইতে’ প্রকাশিত হয়েছে ইউটিউবে।

দুদিনে তুলনামূলক ভিউ কম হলেও গানটির ভিজ্যুয়াল দেখে চোখ আঁটকে যাচ্ছে দর্শকদের! অনেকেই গানটি দেখে মন্তব্যে লিখছেন, এমন গান ভাইরাল হয়না, ধীরে ধীরে ছড়ায়।

‘রইদে আইলা গা জুড়াইতে’ গানটির কথা,  সুর এবং কণ্ঠ দিয়েছেন রাজীব আহমেদ রাজু। সংগীত পরিচালনা মিক্স ও মাস্টারিং করেছেন রাশীদ শরীফ শোয়েব। সার্বিক অডিও প্রোডাকশন এবং শব্দ বিন্যাসের দায়িত্বে ছিল অডিও প্রতিষ্ঠান ‘স্টুডিও কাউবেল’।

গানটি দেখে একজন লিখেছেন, প্রত্যেকটা ফ্রেম চোখের শান্তি। এত সুন্দর সিনেমাটোগ্রাফি, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে আর কেউ করতে পারছে বলে আমার জানা নাই। ‘রইদ’ টিমের সাথে সিনেমা হলে দেখা হচ্ছে।

সোহেল হোসেন নামে আরেকজন লিখেছেন, গানের সুর, লিরিক্স এবং গায়কীতে এমন এক অদ্ভুত মায়া জড়িয়ে আছে যা মুহূর্তেই মনকে শান্ত করে দেয়। চোখ বন্ধ করে গানটি শুনলে অন্যরকম এক প্রশান্তি ও স্নিগ্ধতা অনুভব হয়। ​চমৎকার এই সৃষ্টির জন্য শিল্পী এবং টিমের জন্য শুভকামনা!

কাজী সাইফুল্লাহ লিখেছেন, এত সুন্দর ভিজ্যুয়াল আর কোন বাংলা মুভিতে দেখি নাই। আফসোস এই দেশে ভালো জিনিসের কদর নাই। এত ভালো কনটেন্ট তারপরও ভিউ নাই! শাকিল আহমেদ লিখেছেন, এই গানের মোহ থেকে বের হতে চাই না আমি। বারবার শুনছি, শান্তি পাচ্ছি।

‘রইদ’ মূলত সাধু এবং তার পাগল স্ত্রীর সম্পর্কের এক সরল অথচ গভীর আখ্যান, যা প্রেম ও নীরবতার মাধ্যমে মানব বিবর্তনের সেই চিরন্তন আদিম প্রেমকে তুলে ধরে। সিদ্দিক আহমেদ, মেজবাউর রহমান সুমন, জাহিদ ফারুক এবং শুকর্ণ শাহেদ ধিমানের চিত্রনাট্যে এ ছবির গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান এবং নাজিফা তুষি।

‘রইদ’ প্রসঙ্গে সুমন বলেন, আমরা একটা অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। দিনে দিনে অসহিষ্ণু হয়ে উঠছি। এই অস্থির সময়ে মানুষের মধ্যে নিরবতার অভাব। তাই আমি ‘রইদ’-এ একটি প্রেমের গল্প দেখাচ্ছি। তবে এর মধ্যে মিথলজিক্যাল আসপেক্ট আছে, সেটা আমি ব্যাখ্যা করি নাই, প্রশ্ন করার চেষ্টা করেছি। ভেবেছিলাম রিলিজের ক্ষেত্রে নিরব টাইমে এলে ভালো হতো, কিন্তু সামনে ওয়ার্ল্ডকাপ আছে এজন্য দেরি হয়ে যাবে।

নির্মাতা সুমনের প্রত্যাশা, ‘রইদ’-এর গল্পটি দর্শকদের অনুভূতির গভীরে দাগ কাটবে এবং আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে তাদের অকৃত্রিম ভালোবাসা অর্জন করতে সক্ষম হবে।

দেশের শীর্ষস্থানীয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গ এবং ফেসকার্ড প্রোডাকশন-এর যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছেটি ‘রইদ’।

বঙ্গ-এর পক্ষ থেকে প্রযোজক মুশফিকুর রহমান বলেন, সুমনের মতো একজন দুর্দান্ত নির্মাতার এই সৃজনশীল যাত্রায় সঙ্গী হতে পেরে বঙ্গ পরিবার গর্বিত। এটি কেবল একটি সিনেমা নয়, বাংলা চলচ্চিত্রের জন্য একটি নতুন অধ্যায়। আসন্ন ঈদুল আজহায় দেশব্যাপী ‘রইদ’-এর দুর্দান্ত সাফল্য কামনা করছি।

Tags: ইউটিউবভিজ্যুয়ালমেজবাউর রহমান সুমনরইদলিড বিনোদনসিনেমাসুমন
Previous Post

আবারও বাড়ল স্বর্ণের দাম

Next Post

ডিএসসিসির উদ্যোগে ফুলে ভরে উঠলো ঢামেকের সামনের ফুটপাত

Next Post
ছবি: সংগৃহীত

ডিএসসিসির উদ্যোগে ফুলে ভরে উঠলো ঢামেকের সামনের ফুটপাত

সমুদ্র অঞ্চল পরিকল্পনা বাস্তবায়নে সরকার পদক্ষেপ নিয়েছে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT