চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে মোদি–ট্রাম্পের ফোনালাপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:19 পূর্বাহ্ন 15, এপ্রিল 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের নিরাপত্তা ইস্যুতে গুরুত্বপূর্ণ ফোনালাপ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই দুই নেতার প্রথম সরাসরি আলোচনা।

আজ ১৫ এপ্রিল বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, প্রায় চল্লিশ মিনিটব্যাপী এই কথোপকথনে উভয় নেতা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খোলা ও নিরাপদ রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তারা।

ফোনালাপের পর সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় নরেন্দ্র মোদি জানান, ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সহযোগিতা বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। দুই দেশ তাদের বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে, ভারতে নিযুক্ত মার্কিন দূত সার্জিও গোর জানান, প্রেসিডেন্ট ট্রাম্প নিয়মিতভাবেই প্রধানমন্ত্রী মোদিকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে অবহিত করে থাকেন।

উল্লেখ্য, এর আগে গত ২৪ মার্চও দুই নেতা ফোনে কথা বলেন, যেখানে মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের প্রয়োজনীয়তা এবং শান্তি প্রতিষ্ঠার ওপর জোর দেওয়া হয়েছিল।

Tags: ডোনাল্ড ট্রাম্পনরেন্দ্র মোদি
Previous Post

মার্কিন-ইরান শান্তি আলোচনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী রিয়াদ ও আঙ্কারার পথে

Next Post

জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের নতুন নির্দেশনা

Next Post
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের নতুন নির্দেশনা

আমরাই সেমিফাইনালে খেলার যোগ্য ছিলাম: ফ্লিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT