চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যিশু সদৃশ ছবি পোস্ট করে সমালোচনার মুখে মুছে ফেললেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:15 পূর্বাহ্ন 14, এপ্রিল 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তীব্র সমালোচনার মুখে পড়ার পর নিজেকে যিশু সদৃশ রূপে উপস্থাপন করা একটি বিতর্কিত পোস্ট মুছে ফেলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোস্টটি তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে শেয়ার করেছিলেন।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এআই দিয়ে তৈরি ওই ছবিতে ট্রাম্পকে একটি হাসপাতালের শয্যায় থাকা অসুস্থ ব্যক্তিকে ‘সুস্থ করে তুলছেন’ এমনভাবে দেখানো হয়। ছবিটি প্রকাশের পর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনের উভয় পক্ষ থেকেই তীব্র প্রতিক্রিয়া আসে। এমনকি ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থকদের একটি অংশও এতে আপত্তি জানান।

বিতর্কিত পোস্টটি আসে ট্রাম্পের আরেকটি দীর্ঘ বার্তার কয়েক ঘণ্টা পর, যেখানে তিনি ১৪তম পোপ লিও-এর কঠোর সমালোচনা করেন। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের বিরোধিতায় সোচ্চার পোপকে ট্রাম্প ওই বার্তায় আক্রমণ করেন।

পরে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তিনি ছবিটিকে নিজেকে একজন চিকিৎসক হিসেবে দেখানো বলে মনে করেছিলেন। ছবিতে তাকে সাদা পোশাকে দেখা যায় এবং তার হাত থেকে আলো বের হয়ে এক অসুস্থ ব্যক্তির কপালে স্পর্শ করছে যা সমালোচকদের মতে ধর্মীয় চিত্রকলায় যিশুর রোগী সুস্থ করার দৃশ্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

ছবির পটভূমিতে ছিল স্ট্যাচু অফ লিবার্টি, যুক্তরাষ্ট্রের পতাকা, যুদ্ধবিমান, একটি ঈগল, একজন নার্স, প্রার্থনরত এক নারী এবং সামরিক পোশাক পরা একজন ব্যক্তির উপস্থিতি।

পোস্টটি সরানোর পর ট্রাম্প বলেন, আমি চাইনি কেউ বিভ্রান্ত হোক। অনেকেই বিভ্রান্ত হচ্ছিল।

এই পোস্টের সমালোচনা দ্রুত ছড়িয়ে পড়ে। খ্রিস্টান অ্যাক্টিভিস্ট শন ফেচ্ট বলেন, এটি অবিলম্বে মুছে ফেলা উচিত। কোনো প্রেক্ষাপটেই এটি গ্রহণযোগ্য নয়।

খ্রিস্টানভিত্তিক সংবাদমাধ্যম খ্রিস্টান ব্রডকাস্টিং নেটওয়ার্ক-এর সাংবাদিক ডেভিড ব্রডি মন্তব্য করেন, এটি সীমা ছাড়িয়ে গেছে। সমর্থক হয়েও কেউ এই বিষয়টি প্রত্যাখ্যান করতে পারে।

এর আগেও ট্রাম্পের ট্রুথ সোশ্যাল পোস্ট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে তার অ্যাকাউন্ট থেকে বারাক ওবামা এবং মিশেল ওবামাকে ‘বানর’ হিসেবে দেখানো একটি বর্ণবাদী ভিডিও পোস্ট করা হয়, যা পরে সরিয়ে নেওয়া হয়।

সে সময় হোয়াইট হাউস প্রথমে পোস্টটিকে ‘ইন্টারনেট মিম’ বলে সমর্থন দিলেও, ব্যাপক সমালোচনার পর তা মুছে ফেলা হয় এবং জানানো হয় একজন কর্মী ভুলবশত এটি পোস্ট করেছিলেন।

Tags: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পযিশুসমালোচনা’
Previous Post

টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী

Next Post

কড়া নিরাপত্তায় শেষ হলো বৈশাখী শোভাযাত্রা

Next Post

কড়া নিরাপত্তায় শেষ হলো বৈশাখী শোভাযাত্রা

নিরাপত্তায় বিজিবি মোতায়েন

নববর্ষে রাজধানীর নিরাপত্তায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT