চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুষ্টিয়ায় পীর শামীম হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের

আনিসুজ্জামান ডাবলু by আনিসুজ্জামান ডাবলু
10:20 পূর্বাহ্ন 14, এপ্রিল 2026
in - সেমি লিড, অপরাধ, কুষ্টিয়া
A A

কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম রেজা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) রাতে নিহতের ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যা মামলাটি দায়ের করেন।

এসময় শামিম রেজার দুই ভাই উপস্থিত ছিলেন। মামলায় ফিলিপনগর গ্রামের বাসিন্দা কাঠমিস্ত্রি রাজীব দফাদারকে প্রধান আসামী করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, শামীম রেজা হত্যাকাণ্ডের ঘটনায় তার বড় ভাই ফজলুর রহমান বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০০ জনকে আসামী করে থানায় একটি এজাহার জমা দিয়েছে। তবে এখনও এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আসামীদের ধরতে পুলিশি অভিযান চলছে। এখনও ঐ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে বিপুল সংখ্যাক পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

এর আগে গত শনিবার দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকার ‘‘কালান্দার বাবা শ্রী শামীম জাহাঙ্গীর দরবার শরীফে’’ ইসলাম ধর্ম বিকৃতির অভিযোগে ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি ক্ষুব্ধ এলাকাবাসীর হামলায় পীর শামীম রেজা (জাহাঙ্গীর) নিহত হন।

রোববার বিকেলে ময়না তদন্ত শেষে কঠোর নিরাপত্তাও মধ্যে দিয়ে আস্তানার পার্শবর্তী দক্ষিন-পশ্চিম ফিলপনগর কবরস্থানে শামীম রেজার দাফন সম্পন্ন করা হয়েছে।

Tags: মামলা দায়ের
Previous Post

‘কৃষক কার্ড’ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Next Post

লেব্রনের মিম দেখে প্রত্যাবর্তনের অনুপ্রেরণা ইয়ামালের

Next Post

লেব্রনের মিম দেখে প্রত্যাবর্তনের অনুপ্রেরণা ইয়ামালের

বৃষ্টির আগে ঝড়ো বাতাসে দোল খাচ্ছে পাম গাছগুলো. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের কিছু এলাকায় কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT