চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রবীন্দ্র সরোবরে হাজার কণ্ঠে বর্ষবরণ ও জমজমাট বৈশাখী মেলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:22 পূর্বাহ্ন 14, এপ্রিল 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

চ্যানেল আই এবং সুরের ধারার যৌথ আয়োজনে অন্যান্য বছরের মতো এবারও শুরু হয়েছে হাজারও কণ্ঠে বর্ষবরণ। এ আয়োজনকে কেন্দ্র করে বিপুল সংখ্যক মানুষের পদচারণায় মুখরিত ধানমন্ডির রবীন্দ্র সরোবর।

আজ ১৪ এপ্রিল পহেলা বৈশাখ ভোর ৫টা ৩০ মিনিটে শুরু হয়েছে এ অনুষ্ঠান। হাজার কণ্ঠে গানের মাধ্যমে বরণ করা হচ্ছে বাংলা নতুন বছর ১৪৩৩। বাংলা গানের সুর সঙ্গীতের মূর্চ্ছনায় অনুষ্ঠানটি চলবে সকাল ৯ টা পর্যন্ত।

আয়োজনে সুরের ধারার শিক্ষার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা অংশগ্রহণ করেছেন। এছাড়াও দেশের খ্যাতিমান শিল্পী রফিকুল আলম, ফাহিম হোসেন চৌধুরী, কিরণ চন্দ্র রায়, কোনাল, লুইপাসহ তরুণ প্রজন্মের একঝাঁক শিল্পী সঙ্গীত পরিবেশন করছেন। আবৃত্তিতে থাকবেন জয়ন্ত চট্টপাধ্যায়। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন অপু মাহফুজ ও সামান্তা ইসলাম।

বৈশাখী মেলা
সঙ্গীত ও আবৃত্তি অনুষ্ঠানের পাশাপাশি রয়েছে বৈশাখী মেলা। বাঙালি ঐতিহ্যের নানান তৈজষপত্রের পসরা দিয়ে সাজানো হয়েছে এ মেলা। রয়েছে নাগরদোলা সহ অন্যান্য আয়োজন। এ পর্বে উপস্থিত থাকবেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুনসহ শিল্পসাহিত্য জগতের বিখ্যাত ব্যক্তিরা। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেবেন শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।

Tags: চ্যানেল আইবাংলা নববর্ষ ১৪৩৩বৈশাখী মেলারবীন্দ্র সরোবরসুরের ধারাহাজার কণ্ঠে বর্ষবরণ
Previous Post

বৈশাখ বরণে প্রস্তুত খুলনা বিশ্ববিদ্যালয়

Next Post

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ৭

Next Post

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ৭

শ্রীমঙ্গলে সপ্তাহব্যাপী বৈশাখী উৎসব ও লোকজ মেলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT