চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শুধু সিনেমা করে আমি সার্ভাইভ করতে পারবো না’

বললেন ‘হাওয়া’ খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:48 অপরাহ্ন 13, এপ্রিল 2026
in বিনোদন
A A

অসংখ্য বিজ্ঞাপন, টিভি ফিকশন নির্মাণের পর ২০২২ সালে ‘হাওয়া’ ছবি নির্মাণ করে সাড়া ফেলে দিয়েছিলেন মেজবাউর রহমান সুমন। দেশে-বিদেশে ছবিটি প্রশংসিত ও ব্যবসায়িকভাবে দারুণ সাফল্য পেয়েছিল। প্রায় ৪ বছর বিরতি দিয়ে এই নির্মাতা ‘রইদ’ নিয়ে ফিরছেন আসন্ন ঈদুল আযহায়।

‘রইদ’ মূলত সাধু এবং তার পাগল স্ত্রীর সম্পর্কের এক সরল অথচ গভীর আখ্যান, যা প্রেম ও নীরবতার মাধ্যমে মানব বিবর্তনের সেই চিরন্তন আদিম প্রেমকে তুলে ধরে- এমনটাই বলেছেন নির্মাতা।

সিদ্দিক আহমেদ, মেজবাউর রহমান সুমন, জাহিদ ফারুক এবং শুকর্ণ শাহেদ ধিমানের চিত্রনাট্যে এ ছবির গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান এবং নাজিফা তুষি। মুক্তির আগে সোমবার ছবিটির প্রথম গান  ‘রইদে আইলা গা জুড়াইতে’ মুক্তি পেতে যাচ্ছে।

তার আগে রবিবার সন্ধ্যায় সুমন তার নিকেতনে অফিসে সংবাদকর্মীদের আলাপকালে কেন এতো বিরতি নিয়ে ছবি বানালেন সেই প্রসঙ্গে বলেন,“প্রথম কারণ আমি তাড়াহুড়ো করে কাজ করতে পারিনা, কিছুটা অলস মনে করতে পারেন। দ্বিতীয় কারণ হচ্ছে, আমার আলাদা পেশা হচ্ছে বিজ্ঞাপন নির্মাতা। শুধু সিনেমা করে আমি সার্ভাইভ করতে পারবো না এবং ওভাবে সার্ভাইভ করতেও চাই না।

মেজবাউর রহমান সুমন বলেন, আমার সিনেমা অনেক বেশি ব্যবসাফল হোক এটা কখনও উদ্দেশ্য থাকে না। আবার সিনেমা জনপ্রিয় হয়েছে এটাও আরাম লাগেনা। আমি সিনেমা বানালে আনন্দ পাই, এজন্য সময় নিয়ে বানাই। দর্শক আমার সিনেমা নিয়ে গঠনমূলক আলোচনা-সমালোচনা করছে এটা দেখলেই আমার ভালো লাগে।

‘রইদ’ প্রসঙ্গে সুমন বলেন, আমরা একটা অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। দিনে দিনে অসহিষ্ণু হয়ে উঠছি। এই অস্থির সময়ে মানুষের মধ্যে নিরবতার অভাব। তাই আমি ‘রইদ’-এ একটি প্রেমের গল্প দেখাচ্ছি। তবে এর মধ্যে মিথলজিক্যাল আসপেক্ট আছে, সেটা আমি ব্যাখ্যা করি নাই, প্রশ্ন করার চেষ্টা করেছি। ভেবেছিলাম রিলিজের ক্ষেত্রে নিরব টাইমে এলে ভালো হতো, কিন্তু সামনে ওয়ার্ল্ডকাপ আছে এজন্য দেরি হয়ে যাবে।

নির্মাতা সুমনের প্রত্যাশা, ‘রইদ’-এর গল্পটি দর্শকদের অনুভূতির গভীরে দাগ কাটবে এবং আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে তাদের অকৃত্রিম ভালোবাসা অর্জন করতে সক্ষম হবে।

‘রইদ’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা নাজিফা তুষি বলেন, “হাওয়ার মত এই সিনেমার জার্নিটিও আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে।”

দেশের শীর্ষস্থানীয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গ এবং ফেসকার্ড প্রোডাকশন-এর যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছেটি ‘রইদ’।

বঙ্গ-এর পক্ষ থেকে প্রযোজক মুশফিকুর রহমান বলেন, সুমনের মতো একজন দুর্দান্ত নির্মাতার এই সৃজনশীল যাত্রায় সঙ্গী হতে পেরে বঙ্গ পরিবার গর্বিত। এটি কেবল একটি সিনেমা নয়, বাংলা চলচ্চিত্রের জন্য একটি নতুন অধ্যায়। আসন্ন ঈদুল আজহায় দেশব্যাপী ‘রইদ’-এর দুর্দান্ত সাফল্য কামনা করছি।

Tags: মেজবাউর রহমান সুমনরইদলিড বিনোদনসিনেমাহাওয়া
Previous Post

দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

Next Post

ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪: মার্সেল পণ্য কিনে ১০ লাখ টাকা জয়ের সুযোগ

Next Post
ছবি: সংগৃহীত

ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪: মার্সেল পণ্য কিনে ১০ লাখ টাকা জয়ের সুযোগ

ঘানা লিগের চেলসির টিম বাসে ডাকাতের হামলা, ফুটবলার নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT