চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেলসিকে হারিয়ে শীর্ষে থাকা আর্সেনালের আরও কাছে ম্যানসিটি

ইংলিশ প্রিমিয়ার লিগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:41 পূর্বাহ্ন 13, এপ্রিল 2026
in ফুটবল, স্পোর্টস
A A

আর্সেনালের শিরোপা দৌড়ে চাপটা এখন স্পষ্টভাবেই বাড়ছে, ঘাড়ের কাছেই যেন গরম নিশ্বাস ফেলছে ম্যানচেস্টার সিটি। একদিন আগে বোর্নমাউথের কাছে হারের পরের দিনই ম্যানসিটির জয় দেখতে হলো তাদের। চেলসিকে হারিয়ে গানার্সদের সঙ্গে ব্যবধানটা ৬-এ নামিয়ে এনেছে পেপ গার্দিওলার দল। 

স্টামফোর্ড ব্রিজে রোববার চেলসির বিপক্ষে ৩-০তে জিতেছে ম্যানচেস্টার সিটি। সিটিজেনদের দাপুটে জয়ে লিগ শিরোপা লড়াইয়েও যোগ হলো নতুন রোমাঞ্চ। ৩২ ম্যাচ শেষে আর্সেনালের পয়েন্ট ৭০, আর এক ম্যাচ কম খেলা সিটির সংগ্রহ ৬৪। ৪৮ পয়েন্ট নিয়ে ছয়ে আছে চেলসি।

চেলসির বিপক্ষে আসরে প্রথম দেখায় জানুয়ারির শুরুতে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করেছিল সিটি। এবার প্রথমার্ধে ভুগতে হলেও, পরে দারুণ পারফরম্যান্স উপহার দিল তারা।

ম্যাচের প্রথমার্ধটা শেষ হয় গোলশূন্যভাবে। দ্বিতীয়ার্ধের ১২ মিনিট যেতে না যেতেই ২-০ করে ফেলে ম্যানসিটি। রায়ান শেরকির বাড়ানো দারুণ এক বলে মাথা ছুঁইয়ে নিকো ও’রাইলি যখন সিটিকে এগিয়ে দিলেন ম্যাচের বয়স ৫১ মিনিট।

৬ মিনিট পর আবারও শেরকির ঝলক। এবার তার পাস থেকে মার্ক গেহির গোল। ৬৮ মিনিটে তৃতীয় গোল হজম করে চেলসি। মোইজেস কাইসেদোর ভুলে বল পেয়ে গোল করেন জেরেমি ডোকু। শেষপর্যন্ত ৩-০ গোলের জয়ে মাঠ ছাড়ে গার্দিওলার দল।

Tags: আর্সেনালইপিএলগার্দিওলাচেলসিম্যানসিটিলিড স্পোর্টস
Previous Post

এবার হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

Next Post

ইরান ইস্যুতে উত্তেজনা: তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী

Next Post

ইরান ইস্যুতে উত্তেজনা: তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী

ধেয়ে আসছ তাপপ্রবাহ 'দহন' ও বৃষ্টি বলয় 'ঝংকার'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT