চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাস্থ্য ঝুঁকিতে প্রান্তিক জনগোষ্ঠী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:13 পূর্বাহ্ন 13, এপ্রিল 2026
in - সেমি লিড, স্বাস্থ্য
A A

বৈশ্বিক স্বাস্থ্য তহবিলের ঘাটতি ও ইউএনএইডসের অর্থায়ন বন্ধের আশঙ্কায় বাংলাদেশে এইচআইভি সংক্রমিত প্রান্তিক জনগোষ্ঠী বড় ধরনের স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

রোববার ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এক আলোচনায় বক্তারা বলেন, আগামী ১৪ মে’র পর ইউএনএইডসের তহবিল বন্ধ হয়ে গেলে এমএসএম, হিজড়া, নারী ও পুরুষ যৌনকর্মীসহ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হবে।

‘স্ট্রংগার কমিউনিটিস, হেলথিয়ার ফিউচার: টুওয়ার্ডস ইউনিভার্সাল হেলথ কভারেজ (ইউএইচসি) ফর কি পপুলেশন ইন বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে কমিউনিটি ফোরাম অব বাংলাদেশ ও বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। আয়োজনে সহযোগিতা করে এএইচএফ বাংলাদেশ।

ইউএনএইডস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. সায়মা খান বলেন, ইউনিভার্সাল হেলথ কভারেজকে তুলে ধরতে হলে প্রাথমিক স্বাস্থ্য সেবাকে সবার সামনে পৌঁছে দিতে হবে। প্রাথমিক স্বাস্থ্য সেবা হলো নিজের টাকা খরচ করে স্বাস্থ্য সেবা নেওয়া। অন্যদিকে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা নিলেও একটা খরচ রয়েছে। সেক্সসুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ কেয়ারের আওতায় এইচআইভি/এইডসকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে প্রায় ১৭/১৮ হাজার এইচআইভি সংক্রমিত রোগী রয়েছে। তাদের শতকরা ৯৫ ভাগকে চিকিৎসার আওতায় আনতে হবে। কিন্তু চিকিৎসার আওতায় মাত্র জীবিত ৮ থেকে ৯ হাজার রোগী রয়েছে। এমএসএমের ৫৭ শতাংশ চিকিৎসার আওতায় এসেছে। পিডব্লিউডি’র কাভারেজ ৭০ শতাংশের মতো রয়েছে। দেশে প্রায় ১ লাখ ১৫ হাজার যৌনকর্মীর মধ্যে কনডম ব্যবহার করে মাত্র ২০ শতাংশ। যা উদ্বিগ্নের বিষয়।

আলোচনায় অংশ নেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি আমিনুল ইসলাম, এএইচএফ বাংলাদেশের কান্ট্রি প্রোগাম ম্যানেজার আকতার জাহান শিল্পী, আইসিডিডিআরবি’র ডা. মুনতাসরিনা আক্তার, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির মশিউর রহমান ।

বক্তারা বলেন, বাংলাদেশে এইচআইভি/এইডস কাযক্রমে কমিউনিটি ভিত্তিক সংগঠনসমূহ সম্পৃক্তকরণে এবং নীতি নির্ধারণী ক্ষেত্রে ইউএনএইডস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির নির্বাহী পরিচালক সালেহ আহমেদ বলেন, মাদক ব্যবহারকারী ও ধর্মীয় জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধি, সহজলভ্য এইচআইভি পরীক্ষা নিশ্চিত করা, জেন্ডার ও সেক্স এডুকেশন জোরদার করা, ডিজিটাল আউটরিচ বাড়ানো এবং মিডিয়ার সক্রিয় সম্পৃক্ততার মাধ্যমে এসব কার্যক্রম কার্যকরভাবে প্রচার ও বাস্তবায়ন করতে হবে। এদিকে ডোনারের তহবিল কমে যাচ্ছে। আমাদেরকে আমাদের চেষ্টায় কাজ চালিয়ে যাওয়ার প্রতিও গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির ফারাহ ফারিন ও তৌসিফ হোসেন। স্বাগত বক্তব্য দেন আশার আলো সোসাইটির নির্বাহী পরিচালক মো. আব্দুর রহমান।

Tags: ইউএনএইডসপ্রান্তিক জনগোষ্ঠীস্বাস্থ্য ঝুঁকিস্বাস্থ্যসেবা
Previous Post

হরমুজ প্রণালিতে সামরিক জাহাজ মানেই যুদ্ধবিরতি লঙ্ঘন: আইআরজিসি

Next Post

হরমুজ প্রণালী অবরোধে যুক্তরাষ্ট্রের সাথে যোগ দিচ্ছে না যুক্তরাজ্য

Next Post

হরমুজ প্রণালী অবরোধে যুক্তরাষ্ট্রের সাথে যোগ দিচ্ছে না যুক্তরাজ্য

হাঙ্গেরিতে ইতিহাস! ট্রাম্প-মিত্র ভিক্টর অরবানের ১৬ বছরের শাসনের অবসান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT