চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০ বছর পর বসছে ‘বৈশাখী ক্রীড়া উৎসব’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:06 অপরাহ্ন 12, এপ্রিল 2026
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A

বাংলা বছরের প্রথমদিনে ক্রীড়াঙ্গনে বড় পরিসরে উৎসবের আয়োজন নেই অনেকদিন। আক্ষেপ ঘোচাতে আগামী ১৪ এপ্রিল দিনব্যাপী আয়োজিত হবে ‘কিউট বৈশাখী ক্রীড়া উৎসব-১৪৩৩।’ রোববার সংবাদ সম্মেলনে আয়োজনের কথা জানিয়েছেন ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি ও বাংলাদেশ আর্চারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল।

দেশীয় খেলাধুলার ঐতিহ্যকে আবার জাগিয়ে তুলতে এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজন করা হচ্ছে ‘বৈশাখী ক্রীড়া উৎসব’। ১৪ এপ্রিল রাজধানীর পল্টন ময়দানে দিনব্যাপী উৎসবের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আয়োজনের পৃষ্ঠপোষকতা করবে মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

উৎসবে মোট ১০টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে আর্চারি, কাবাডি, ভলিবল, কুস্তি, প্যারা ইভেন্ট, সেপাক টাকরো, খো খো, কান্ট্রি গেমস, লাঠি খেলা ও বলি খেলা। ৩০০ জনের অধিক খেলোয়াড় ও কর্মকর্তা অংশগ্রহণ করবেন। অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে মেডেল দেয়া হবে।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ-বাংলা অডিটরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের চেয়ারম্যান কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল বললেন, ‘বৈশাখী ক্রীড়া উৎসবের সকল ব্যয় বহন করবে কিউট ব্র্যান্ডের প্রতিষ্ঠানটি। অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে প্রদান করা হবে মেডেল।’

সমাপনী অনুষ্ঠানে বিকেলে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব উল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ক্রীড়া পরিষদের উপ-সচিব মোহাম্মদ আমিনুল এহসান।

উল্লেখ্য, ক্রীড়াঙ্গনে বৈশাখী ক্রীড়া উৎসব সবশেষ ২০০৬ সালে হয়েছিল।

Tags: আমিনুলআর্চারিকাবাডিকিউটকুস্তিচপললিড স্পোর্টস
Previous Post

বোল্টের রেকর্ড ভাঙা কে এই ১৮ বর্ষী

Next Post

চোট নিয়ে ফেরা ইমনের সবশেষ যা জানাল বিসিবি

Next Post

চোট নিয়ে ফেরা ইমনের সবশেষ যা জানাল বিসিবি

প্রবাসী খেলোয়াড় শব্দটা ব্যবহার করতে চাই না: জাহেদী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT