চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাফিক আইন মানতে সিসি ক্যামেরা ভিত্তিক বিশেষ পরিকল্পনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:38 অপরাহ্ন 12, এপ্রিল 2026
in - সেমি লিড, অপরাধ
A A
সিসি ক্যামেরা

রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে নতুন করে কড়াকড়ি আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার (১২ এপ্রিল) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ  তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সড়কে উল্টো পথে গাড়ি চালানো, ট্রাফিক সিগনাল অমান্য করা, নির্ধারিত স্থান ছাড়া যাত্রী ওঠানামা করানো ও পথচারীদের অনিয়মিত পারাপার রোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডিএমপি জানিয়েছে, কোনো অবস্থাতেই বিশেষ করে গুরুত্বপূর্ণ ক্রসিংগুলোতে উল্টো পথে যানবাহন চলাচল করা যাবে না। একইসঙ্গে সোজা বা ডানে যাওয়ার গাড়িগুলোকে বাম লেনে দাঁড়িয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া মোড় বা ক্রসিংয়ে গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা করানোও নিষিদ্ধ করা হয়েছে।

পথচারীদের জন্যও বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। ফুটওভারব্রিজ, আন্ডারপাস ও জেব্রা ক্রসিং ব্যবহার করে রাস্তা পারাপার করতে হবে এবং যেখানে পেডেস্ট্রিয়ান সিগনাল লাইট রয়েছে, সেখানে সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

ডিএমপি সূত্রে আরও জানা গেছে, এসব নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে রাজধানীর গুরুত্বপূর্ণ সিগনাল পোস্টগুলোতে আধুনিক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করে সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী ডিজিটাল মামলা দেওয়া হবে।

আইন অনুযায়ী, ট্রাফিক সংকেত অমান্য করা বা নির্ধারিত স্থান ছাড়া রাস্তা পারাপারের ক্ষেত্রে সর্বোচ্চ এক মাসের কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা হতে পারে। নির্ধারিত স্থান ছাড়া যাত্রী ওঠানামা করালে ৫ হাজার টাকা জরিমানা এবং চালকের ড্রাইভিং লাইসেন্সে পয়েন্ট কাটা হবে। এ ছাড়া উল্টো পথে গাড়ি চালানো বা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা হতে পারে।

ডিএমপি সব চালক ও পথচারীকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেছে।

Tags: ট্রাফিক আইনট্রাফিক বিভাগট্রাফিক শৃঙ্খলাডিএমপিনজরদারিসিসি ক্যামেরা
Previous Post

হরমুজ প্রণালি পার হতে হলে টোল দিতে হবে ইরানি মুদ্রায়: তেহরান

Next Post

হামে আরও ১০ শিশুর মৃত্যু

Next Post

হামে আরও ১০ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

ফার্নেস অয়েলের দাম বেড়ে প্রতি লিটার ৯৪ টাকা ৬৯ পয়সা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT