চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপহরণের ১২ দিন পর উদ্ধার মেহের আলী

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
1:45 অপরাহ্ন 12, এপ্রিল 2026
in অপরাধ, জনপদ, দিনাজপুর
A A

অবশেষে অপহরণের ১২ দিন পর দিনাজপুরের হিলিতে অপহৃত মেহের আলীকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, অর্থের লোভে মেহের আলীকে অপহরণ করে তার তালাকপ্রাপ্ত স্ত্রী, ছেলে-মেয়ে ও জামাই। এমন অভিযোগ করেছেন তার বর্তমান স্ত্রী ।

রোববার (১২ এপ্রিল) সকালে ওসি জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বগুড়া থেকে অপহরণের ১২ দিন পর ভিকটিম মেহের আলী (৬২)-কে উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে পুলিশ বগুড়া থেকে তাকে উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।

পুলিশ জানায়, হিলি মহিলা কলেজপাড়া এলাকার বাসিন্দা মেহের আলীকে তার তালাকপ্রাপ্ত স্ত্রী, ছেলে-মেয়ে ও জামাই অপহরণ করেছে, এমন অভিযোগ করেন ভিকটিমের বর্তমান স্ত্রী। অভিযোগের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে অভিযান শুরু করে পুলিশ।

উদ্ধারের পর মেহের আলী জানান, গত ৩১ মার্চ রাত আনুমানিক ৩টার দিকে তার তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রীসহ ছেলে-মেয়ে ও জামাই তাকে জোরপূর্বক অপহরণ করে। প্রথমে তাকে জয়পুরহাটের আক্কেলপুরের একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। পরে পুলিশের তৎপরতা টের পেয়ে তাকে বগুড়ার একটি সেফ হোম মাদক নিরাময় কেন্দ্রে স্থানান্তর করা হয়।

পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া মেহের আলী বর্তমানে চিকিৎসাধীন থাকলেও শারীরিকভাবে সুস্থ আছেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tags: অপহরণউদ্ধারবগুড়া
Previous Post

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

Next Post

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন শিরীন শারমিন

Next Post

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন শিরীন শারমিন

নেইমারের জন্য বিশ্বকাপ দরজা খোলার ইঙ্গিত আনচেলত্তির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT