চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফারজানা সিঁথি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:43 অপরাহ্ন 11, এপ্রিল 2026
in - সেমি লিড, রাজনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জুলাই গণঅভ্যুত্থানের আলোচিত একটিভিস্ট,  মডেল ও সমাজকর্মী ফারজানা সিঁথি।

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এ ফরম সংগ্রহ করেন।

ফরম নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত বক্তব্যে সিঁথি জানান, শিগগিরই তিনি আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তুলে ধরবেন। নড়াইল-২ আসনের জন্য ফরম নিয়েছেন এবং দল থেকে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী।

যশোরের বাসিন্দা ফারজানা সিঁথি এর আগে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘দ্য হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ’-এর বরগুনা সদর শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থী।

২০২৪ সালের আগস্টে রাজধানীর শাহবাগে একটি ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে তার বাকবিতণ্ডার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তিনি ব্যাপক আলোচনায় আসেন।

তার এই রাজনৈতিক অঙ্গনে প্রবেশের সিদ্ধান্ত ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

Tags: ত্রয়োদশ জাতীয় সংসদফারজানা সিঁথিবিএনপিমনোনয়ন ফরমসংরক্ষিত নারী আসন
Previous Post

ফেল করা শিক্ষার্থী কতবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে, জানালেন শিক্ষামন্ত্রী

Next Post

লিজেন্ডস লিগে বাংলাদেশ, মাঠে নামার অপেক্ষায় রিয়াদ-আশরাফুলরা

Next Post

লিজেন্ডস লিগে বাংলাদেশ, মাঠে নামার অপেক্ষায় রিয়াদ-আশরাফুলরা

এবারও রবীন্দ্র সরোবরে হাজার কণ্ঠে বর্ষবরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT