চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একের পর এক কীর্তি গড়েও শেষ ম্যাচ নিয়ে খুশি নন সূর্যবংশী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:29 অপরাহ্ন 11, এপ্রিল 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

মাত্র ১৫ বলে করেন ৫০, ৮ চার ও ৭ ছক্কায় ২৬ বলে ৭৮ করে দলকে জয়ের খুব কাছাকাছি নিয়ে থেমেছিল বৈভব সূর্যবংশীর ইনিংস। আইপিএল জুড়ে গড়েছেন একের পর এক এক কীর্তি। তবুও ম্যাচের পরে দুঃখ প্রকাশ করেছেন ভারতের ১৫ বর্ষী বিস্ময়বালক।

রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গুলুরুর দেয়া ২০২ রানের লক্ষ্য দুই ওভার হতে রেখেই ৬ উইকেটে জিতেছিল রাজেস্থান রয়্যাল। এ ম্যাচে ফিফটির দেখা পান ১৫ বলে, এমনকি একই আসরে চেন্নাই সুপার কিংসের বিপক্ষেও ১৫ বলে ফিফটি করেছিলেন সূর্যবংশী। গত আসরে গুজরাট টাইটান্সের বিপক্ষে ১৭ বলে ৫০ করেন তিনি। আইপিএলের এক মাত্র খেলোয়াড় হিসেবে, ১৮ বলের নিচে তিনটি ফিফটি মালিক এ কিশোর তারকা।

আইপিএলে দ্রুততম ফিফটির তালিকায় তার নাম আছে দুইবার। ১৫ বলে অর্ধশতক করে ইউসুফ পাঠানের সাথে তালিকায় আছেন তিন নাম্বারে।

আইপিএলে ২০ বলের নিচে নিকোলাস পুরান এবং অভিষেক শর্মার ৪টি ফিফটির পরেই দ্বিতীয় স্থানে আছে সূর্যবংশীর নাম। তার তিনটি ফিফটির সঙ্গে আছেন ট্রাভিস হেড এবং জেক ফ্রেজার-ম্যাগার্কও।

তবে এত কিছুর পরেও খুশি নন এ ব্যাটার। ম্যাচ শেষে কিছুটা দুঃখ প্রকাশ করেন সূর্যবংশী। বলেছেন, ‘আমি উইকেটে টিকে থাকলে আরও ১০-২০ রান করে, আমরা লক্ষ্য তাড়া করতে পারতাম। তাহলে দুই ওভার আগেই খেলা শেষ করে দিতে পারি, অথবা যদি আমরা লক্ষ্য ঠিক করে দিই, তাহলে আরও ১০-২০ রান করা সম্ভব।’

‘তারা আমাকে সবসময় বলে যে এটা একটা দীর্ঘ যাত্রা এবং আমার মনোযোগ শুধু খেলার উপরেই থাকা উচিত।’

তবে আরসিবির অধিনায়ক মুগ্ধ সূর্যবংশীর ব্যটে। ম্যাচ শেষে রাজাত পাতিদার বলেছেন, ‘আমার মনে হয়, পাওয়ারপ্লেতে তাদের ব্যাটাররা খুবই ভালো, বিশেষ করে বৈভব, যেভাবে ব্যাটিং করেছে, তা একটা বিরাট পার্থক্য গড়ে দিয়েছে।’

Tags: আইপিএললিড স্পোর্টস
Previous Post

যাদের নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ

Next Post

বাংলাদেশে প্রথম ‘সাস্টেইনেবল ইউএস সোয়’ লেবেল চালু করল মেঘনা গ্রুপ

Next Post

বাংলাদেশে প্রথম ‘সাস্টেইনেবল ইউএস সোয়’ লেবেল চালু করল মেঘনা গ্রুপ

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT