চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাজ্যে বাড়ছে জ্বালানি খরচ: ট্রাম্পের ওপর বিরক্ত স্টারমার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:50 অপরাহ্ন 10, এপ্রিল 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার প্রভাব এখন সরাসরি পড়ছে যুক্তরাজ্যের ঘরে ঘরে। বাড়ছে বিদ্যুৎ ও গ্যাসের বিল, চাপে পড়ছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। এই পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিকেই দায়ী করে বিরক্তি প্রকাশ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) আইটিভি নিউজের এক পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে স্টারমার বলেন, ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের বিভিন্ন পদক্ষেপের কারণে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপর। এই দুই নেতার সিদ্ধান্তের কারণে যুক্তরাজ্যের পরিবার ও ব্যবসায়ীদের জ্বালানি বিল বারবার ওঠানামা করছে, যা তাকে ‘বিরক্ত’ করছে।

একই সঙ্গে লেবাননে চলমান ইসরায়েলি হামলার সমালোচনা করে তিনি একে ‘ভুল পদক্ষেপ’ বলে অভিহিত করেন। তার মতে, এ ধরনের হামলা চলমান যুদ্ধবিরতির প্রচেষ্টাকে দুর্বল করছে। স্টারমার আরও বলেন, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকেই বিশ্ব অর্থনীতি অস্থির হয়ে রয়েছে। এর সঙ্গে সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংকট যুক্ত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।

তবে স্টারমারের এ মন্তব্যের জবাবে ট্রাম্প প্রশাসনের মুখপাত্র অ্যানা কেলি বলেন, অতীতে বিশ্বনেতারা ইরানের হুমকি নিয়ে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন, যেখানে ট্রাম্প প্রশাসন ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে কঠোর অবস্থান নিয়েছে।

Tags: ডোনাল্ড ট্রাম্পযুক্তরাজ্যস্টারমার
Previous Post

‘প্রেশার কুকার’ নিয়ে লন্ডন যাচ্ছেন রাফী

Next Post

যুক্তরাষ্ট্রের ৭ শহরে ‘দম’, বক্স অফিসে বাজিমাতের প্রত্যাশা!

Next Post

যুক্তরাষ্ট্রের ৭ শহরে ‘দম’, বক্স অফিসে বাজিমাতের প্রত্যাশা!

সংঘাতের পর ইরানে সব ব্যাংকের শাখা পূর্ণমাত্রায় চালুর ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT