চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিউচার অব ডেভেলপমেন্ট কোঅপারেশন কোয়ালিশনের কমিশনার হলেন তামারা হাসান আবেদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:40 অপরাহ্ন 09, এপ্রিল 2026
in অন্যান্য, নারী
A A

ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ ফিউচার অব ডেভেলপমেন্ট কোঅপারেশন কোয়ালিশনের কমিশনার নিযুক্ত হয়েছেন।

এই উচ্চপর্যায়ের বৈশ্বিক উদ্যোগের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে দ্রুত পরিবর্তনশীল বিশ্বে উন্নয়ন সহযোগিতাকে নতুনভাবে পুনর্গঠন করা। কোয়ালিশনটিতে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা এবং নাগরিক সমাজ, অর্থ ও বাণিজ্যিক খাতের শীর্ষ ব্যক্তিরা একত্রিত হয়ে কাজ করছেন।

আফ্রিকান সেন্টার ফর ইকোনমিক ট্রান্সফরমেশন এবং সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্টের যৌথ উদ্যোগে গঠিত এই কোয়ালিশন অর্থনৈতিক রূপান্তর, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তিগত পরিবর্তন এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিসহ বৈশ্বিক গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলোর জন্য বাস্তবসম্মত ও ভবিষ্যৎমুখী সমাধান তৈরিতে কাজ করবে। কোয়ালিশনটির কো-চেয়ার হিসেবে রয়েছেন নাইজেরিয়ার সাবেক ভাইস প্রেসিডেন্ট ইয়েমি ওসিনবাজো এবং সায়েন্সেস পো-এর প্যারিস স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ডিন ও স্পেনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আরানচা গনজালেজ লায়া।

ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ উন্নয়ন খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় বাজারভিত্তিক সমাধানকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তার নেতৃত্বে ব্র্যাকের সামাজিক উদ্যোগগুলোর কার্যক্রম আরও গতিশীল ও বিস্তৃত হয়েছে, যা বাংলাদেশের বিভিন্ন জনগোষ্ঠীকে সহায়তা করছে এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখছে।

কমিশনার হিসেবে তামারা হাসান আবেদের এই নিয়োগ সামাজিক উদ্যোগের ক্ষেত্রে তার নেতৃত্ব এবং ব্যবসায়িক উদ্ভাবনের মাধ্যমে উন্নয়নের লক্ষ অর্জনের প্রতি অঙ্গীকারের প্রতিফলন। এটি বৈশ্বিক উন্নয়ন আলোচনায় বাংলাদেশের ক্রমবর্ধমান প্রভাবকেও তুলে ধরে। এ ছাড়া স্থানীয় জনগোষ্ঠীর কাছ থেকে উঠে আসা সমাধান বাস্তবায়নে ব্র্যাকের যে বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতার আলোকে তিনি গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি এই কোয়ালিশনের কার্যক্রমে তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।

আগামী এক বছরে কমিশনাররা সম্মিলিতভাবে দেশের অগ্রাধিকারের সঙ্গে উন্নয়ন অংশীদারত্ব সমন্বয় করা, টেকসই প্রবৃদ্ধির জন্য সরকারি ও বেসরকারি সম্পদ সংগ্রহ, নীতি ও নিয়ন্ত্রক কাঠামো শক্তিশালী করা এবং উন্নয়নের প্রভাব বাড়াতে উদ্ভাবন ও প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবেন। আসন্ন বিশ্বব্যাংক-আইএমএফের ‘স্প্রিং মিটিংস’-এর সময় ওয়াশিংটনে কমিশনারদের প্রথম সভা অনুষ্ঠিত হবে।

এই কোয়ালিশনে জলবায়ু অর্থায়ন, আর্থিক অন্তর্ভুক্তি, সুশাসন সংস্কার, ডিজিটাল উদ্ভাবন এবং বেসরকারি খাত উন্নয়নে দক্ষ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নেতৃবৃন্দ অংশ নিচ্ছেন। তামারা হাসান আবেদ ছাড়াও কমিশনারদের মধ্যে রয়েছেন—উরুগুয়ের সাবেক অর্থ ও বাণিজ্যমন্ত্রী আজুসেনা আরবেলচে; চীনের ঝেজিয়াং ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল বিজনেস স্কুলের ডিন শেংলিন বেন; উগান্ডার ইমার্জিং পাবলিক লিডারসের নির্বাহী পরিচালক আবিগাল কাজুম্বা; ব্রাজিলের সাবেক অর্থমন্ত্রী জোয়াকিম লেভি; ভারতের একস্টেপের সহপ্রতিষ্ঠাতা শংকর মারুওয়াদা; মিসরের সাবেক পরিকল্পনা, অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রী রানিয়া আল-মাশাত; যুক্তরাজ্যের সাবেক পররাষ্ট্র সচিব ও ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির সভাপতি ডেভিড মিলিব্যান্ড; দক্ষিণ আফ্রিকার সাজা ক্লাইমেট পার্টনার্সের ম্যানেজিং পার্টনার সান্দ্রা নাইকার এবং আফ্রিক্যাটালিস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা সেনেগালের দাউদা সেমবেনে।

Tags: ব্র্যাক
Previous Post

জাতীয় স্কুল ক্রিকেটের ১১তম আসর শুরু হচ্ছে শুক্রবার

Next Post

শেরপুর-৩ আসনে কারচুপির অভিযোগে ভোট বর্জনের ঘোষণা জামায়াতের

Next Post
ছবি: সংগৃহীত

শেরপুর-৩ আসনে কারচুপির অভিযোগে ভোট বর্জনের ঘোষণা জামায়াতের

ছবি: সংগৃহীত

সেনা কর্মকর্তা ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণা, সতর্ক করল সেনাবাহিনী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT