চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুলের প্রায়শ্চিত্ত হিসেবে নারীর ক্ষমতায়ন নিয়ে গান!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:21 অপরাহ্ন 08, এপ্রিল 2026
in বিনোদন
A A

নিজের গাওয়া ‘টাটেরি’ গানে অশ্লীল শব্দ ও আপত্তিকর দৃশ্য ব্যবহারের অভিযোগে ভারতের জাতীয় নারী কমিশনের (এনসিডব্লিউ) কাছে সশরীরে হাজির হয়ে ক্ষমা চাইলেন জনপ্রিয় র‍্যাপার বাদশা।

মঙ্গলবার (৭ এপ্রিল) কমিশনের শুনানিতে তিনি একটি লিখিত ক্ষমা প্রার্থনাপত্র জমা দেন।

শুনানি চলাকালীন বাদশা প্যানেলকে আশ্বস্ত করেছেন যে, তিনি তার ভুলের প্রায়শ্চিত্ত করতে চান। এজন্য তিনি আগামী চার মাসের মধ্যে নারী ক্ষমতায়নের ওপর একটি বিশেষ গান তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছেন।

এছাড়াও তিনি ৫০ জন কন্যাশিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার এবং নারীদের কল্যাণে কাজ করা বিভিন্ন সংস্থার জন্য তহবিল সংগ্রহের অঙ্গীকার করেন।

গত মার্চ মাসে মুক্তি পাওয়া ‘টাটেরি’ গানটির কথা ও ভিডিও নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, গানটিতে নারীদের অত্যন্ত আপত্তিকর ও অশালীনভাবে উপস্থাপন করা হয়েছে। বিষয়টি জাতীয় মহিলা কমিশনের নজরে এলে তারা বাদশাহর বিরুদ্ধে পদক্ষেপ নেয়।

ইতিমধ্যেই গানটি ইন্টারনেট থেকে সরিয়ে ফেলা হয়েছে এবং হরিয়ানায় তার বিরুদ্ধে একটি এফআইআরও দায়ের করা হয়েছিল।

বাদশার এই ঘটনাটি ভারতের ‘নারী অশালীন উপস্থাপনা নিষেধ আইন’ ও ‘তথ্য প্রযুক্তি আইন’-এর কথা মনে করিয়ে দিচ্ছে। এই আইন অনুযায়ী, শিল্প বা বিনোদনের নামে নারীদের অসম্মানজনকভাবে তুলে ধরা দণ্ডনীয় অপরাধ। এখন দেখার বিষয়, বাদশা তার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নারী অধিকার নিয়ে নতুন গান এবং শিশুদের শিক্ষার দায়িত্ব কতটুকু পালন করেন।

Tags: জনপ্রিয় র‍্যাপারবাদশা
Previous Post

সাউথ এশিয়া ব্যাডমিন্টন রিজিওনাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের স্বর্ণপদক

Next Post

‘এত ভয়ঙ্কর অভিনয় কীভাবে করলেন তৌসিফ?’

Next Post

‘এত ভয়ঙ্কর অভিনয় কীভাবে করলেন তৌসিফ?’

ছবি সংগৃহীত

৯-১৩ এপ্রিল ইন্টারনেট সেবা সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT