চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজীবন সম্মাননা স্বামীর হাতে তুলে দিয়ে যা বললেন কনকচাঁপা

`টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫'-এ আজীবন সম্মাননা পেলেন কণ্ঠশিল্পী কনকচাঁপা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:34 অপরাহ্ন 07, এপ্রিল 2026
in বিনোদন
A A

উৎসবের শহর বগুড়ায় শুরু হয়ে গেছে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ সংগীত আয়োজন ‘টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫’-এর ২০তম আসর। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে জাঁকজমকপূর্ণ এই আয়োজনের পর্দা উঠে সমবেত সংগীতের মধ্য দিয়ে।

দেশের প্রবীণ ও নবীন প্রজন্মের একঝাঁক শিল্পীর সমবেত কণ্ঠে পরিবেশিত হয় ‘ধনধান্যে পুষ্পে ভরা’ এবং ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’- যা দিয়ে শুরুতেই তৈরি হয় আবেগঘন পরিবেশ।

এরপর মঞ্চে উঠে জাঁকজমকপূর্ণ এই আয়োজন নিয়ে কথা বলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক হোসনে আরা বেগমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এরপর আজীবন সম্মাননা প্রাপ্ত শিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপার নাম ঘোষণা করেন অভিনেত্রী এবং নির্মাতা আফসানা মিমি।

তুমুল করতালি ও হর্ষধ্বনির মধ্য দিয়ে কনকচাঁপাকে উত্তরীয় পরিয়ে, সম্মাননা স্মারক এবং চেক তুলে দেন ফরিদুর রেজা সাগর, তথ্যমন্ত্রী জহিরউদ্দীন স্বপন, ড. হোসনে আরা বেগম এবং চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, ইমপ্রেস চ্যানেল আইয়ের চেয়ারম্যান আবদুর রশিদ মজুমদার, পরিচারক জহিরউদ্দীন মাহমুদ মামুন, পরিচালক মুকিত মজুমদার বাবু।

আজীবন সম্মাননা প্রাপ্তির পর কনকচাঁপা বলেন,“আমার স্বামী সুরকার ও সংগীত পরিচালক মইনুল ইসলাম খান আমাকে আজকে এতদূর আসতে সবচেয়ে বেশি পাশে থেকেছেন। তাকে ছাড়া আমি একগ্লাস পানিও খেতে পারিনা। আমার এই আজীবন সম্মাননাটি সে ডিজার্ভ করে। আমি এই সম্মাননা তার হাতে তুলে দিলাম। এই সম্মান আসলে তারই প্রাপ্য।”

প্রসঙ্গত, বগুড়ার মম ইন-এর উন্মুক্ত প্রাঙ্গণে আয়োজিত এই মহাযজ্ঞে আরো উপস্থিত আছেন টিএমএসএস এর প্রধান উপদেষ্টা ডাক্তার মওদুদ হোসেন পাবেল, অন্য প্রকাশের মাজহারুল ইসলাম, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, মিডিয়া ব্যক্তিত্ব সানাউল আরেফিন, ইমপ্রেস গ্রুপের পরিচালক জহির উদ্দিন মাহমুদ, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান স্বাধীনতা পদক প্রাপ্ত মুকিত মজুমদার বাবু, প্রখ্যাত টিভি উপস্থাপক জিল্লুর রহমান ও প্রকল্প পরিচালক রাজু আলীমসহ বগুড়ার স্থানীয় প্রশাসনের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Tags: 'চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস'আজীবন সম্মাননাকনকচাঁপালিড বিনোদন
Previous Post

সমবেত কণ্ঠে বগুড়ায় শুরু সংগীতের মহাযজ্ঞ

Next Post

ট্রাম্পের নির্ধারিত সময়সীমার আগে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা

Next Post

ট্রাম্পের নির্ধারিত সময়সীমার আগে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা

আইসিইউ সংকটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল: মাসে ৯১ শিশুর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT