চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বগুড়ায় অপু, স্মৃতির পাতায় শাকিবের উপস্থিতি!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:13 অপরাহ্ন 07, এপ্রিল 2026
in বিনোদন
A A

দক্ষিণ এশিয়ার অন্যতম বড় সংগীত আয়োজন ‘টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫’-এ অংশ নিতে নিজ জন্মস্থান বগুড়ায় অবস্থান করছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। আজ সংগীতের এই মহাযজ্ঞে পারফর্ম করার কথা রয়েছে তার। এরই মধ্যে অংশ নিয়েছেন মহড়াতেও।

ব্যস্ততার ফাঁকে সময় বের করে নিজের শৈশব-কৈশোরের শহর ঘুরে দেখেছেন এই অভিনেত্রী। গাড়ি চালিয়ে ঘুরে বেড়ানোর পাশাপাশি গিয়েছেন তার স্মৃতিবিজড়িত কলেজের সামনেও। সেখানে দাঁড়িয়ে যেন একের পর এক ফিরে এসেছে অতীতের দিনগুলো।

অপু বিশ্বাস জানান, কলেজজীবনের অনেক মজার স্মৃতি রয়েছে তার। ফাঁকা সময়ে বন্ধুদের সঙ্গে কলেজ বাসে চড়ে ঘোরাঘুরি, ক্লাস ফাঁকি দিয়ে ঘুরতে যাওয়া—সবই ছিল তারুণ্যের উচ্ছ্বাসের অংশ। একবার মহাস্থানগড়ে ঘুরতে গিয়ে পরিবারের কাছে ধরা পড়ার ঘটনাও স্মরণ করেন তিনি।

তবে ব্যক্তিগত জীবনের এক বিশেষ স্মৃতিও উঠে আসে তার কথায়। অপু বিশ্বাস জানান, ক্যারিয়ারের শুরুর দিকে তার কলেজ গেটের সামনে প্রায়ই অপেক্ষা করতেন বর্তমানের সুপারস্টার শাকিব খান। প্রথমে এ বিষয়ে সরাসরি কিছু না বললেও পরে হাসতে হাসতেই স্বীকার করেন, “হ্যাঁ, তিনি এখানে এসে দাঁড়িয়ে থাকতেন।”

তিনি আরও বলেন, কলেজের বিপরীত পাশের একটি ডিপার্টমেন্টাল স্টোরের সামনে দাঁড়িয়ে থাকতেন শাকিব খান, যা এখন দেখলে তার কাছে ভিন্ন অনুভূতি তৈরি হয়।

কলেজ জীবনের সেই দিনগুলোর কথা বলতে গিয়ে অপু বিশ্বাসের মুখে যেমন হাসি ফুটে ওঠে, তেমনি আবেগের ছাপও স্পষ্ট হয়ে ওঠে। তিনি বলেন, কলেজ গেটের সামনে এলে এখনও ক্যারিয়ারের শুরুর সময়ের অনুভূতিগুলো ফিরে আসে।

সব মিলিয়ে, চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড শোর ব্যস্ততার মাঝেও নিজের শিকড়ে ফিরে গিয়ে স্মৃতিময় সময় পার করছেন বলেও জানান জনপ্রিয় এই অভিনেত্রী!

Tags: 'চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস'বগুড়ালিড বিনোদনশাকিব খানসিনেমা
Previous Post

মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

Next Post

বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কামাল উদ্দিন মজুমদার

Next Post
কামাল উদ্দিন মজুমদার

বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কামাল উদ্দিন মজুমদার

বিসিবি নির্বাচনে অনিয়ম তদন্তের প্রতিবেদন থেকে যা কিছু জানা গেল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT