চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রান আউট বিতর্কের জের, ছুরিতে প্রাণ হারালেন আম্পায়ার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:03 অপরাহ্ন 07, এপ্রিল 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
ছবি: এআই সহযোগিতায় বানানো

ছবি: এআই সহযোগিতায় বানানো

খেলা চলাকালীন ছুরির আঘাতে প্রাণ হারিয়েছেন এক তরুণ আম্পায়ার। ভারতে একটি স্থানীয় ম্যাচ পরিচালনার সময় রান আউট বিতর্কের জেরে দোলা অজিত বাবু নামের সেই আম্পায়কে এক দর্শক ছুরি দিয়ে আঘাত করে। নিহত ব্যক্তির বয়স ২১ বছর।

রোববার সন্ধ্যায় ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তমে স্থানীয় এক মাঠে ম্যাচ চলাকালীন এমন ঘটেছে। পুলিশ জানিয়েছে, রান আউটের সিদ্ধান্ত নিয়ে বিবাদের জেরে অজিতকে ছুরি দিয়ে আঘাত করা হয়।

প্রথমে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় অজিতকে। পরে উন্নত চিকিৎসার জন্য প্রদেশের অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসা চলছিল। একপর্যায়ে তাকে মৃত ঘোষণা করা হয়।

নিহত অজিত বাবু

স্থানীয় এক টুর্নামেন্টে তিনটি দল অংশ নিয়েছিল। অজিত বন্ধু বুডুমুরি চিরঞ্জীবীর সঙ্গে খেলা পরিচালনা করছিলেন। একটি রান আউটের সিদ্ধান্ত নিয়ে দুই এলাকার খেলোয়াড়দের মধ্যে তর্ক শুরু হয়।

প্রশাসনের পক্ষে মল্লেশ্বর রাও বলেছেন,‘অজিত বাবু এবং চিরঞ্জীবী হস্তক্ষেপ করে মাঠেই বিষয়টি নিষ্পত্তি করতে চান। তবে দর্শকদের মধ্যে কান্তা কিশোর নামের একজন ক্ষুব্ধ হয়ে আম্পায়ার ও খেলোয়াড়দের গালিগালাজ শুরু করে। পরে সেই দর্শক আম্পায়ারদের বিষয়টি মিটিয়ে ফেলার জন্য ডেকেছিল। ম্যাচ শেষ হওয়ার পর অনুরোধ অনুযায়ী অজিত, চিরঞ্জীবী এবং কয়েকজন বন্ধু কাছের একটি জায়গায় যান।’

২৬ বর্ষী অভিযুক্ত কান্তা কিশোর সেই জায়গায় পৌঁছানোর সাথে সাথেই আবারও তর্ক শুরু করে ও হঠাৎ ছুরি বের করে দুই আম্পায়ারকে আক্রমণ করে।

অজিতের বুকে ছুরির আঘাত লাগে। তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পালানোর চেষ্টা করার সময় চিরঞ্জীবীর বেশ রক্তক্ষরণ হয়। আলাপ করার চেষ্টাকারী আরেকজনও আহত হয়েছেন।

ছুরিকাঘাতে নিহত ব্যক্তির ভাই অভিযোগ করেছেন, স্থানীয় একটি ক্রিকেট ম্যাচ চলাকালীন তর্কাতর্কির জেরে এই হামলাটি হয়েছে। বলেছেন, ‘পাশের কলোনির এক বাসিন্দা, যিনি খেলোয়াড়ও ছিলেন না, সেই বিবাদে হস্তক্ষেপ করেন, খেলোয়াড়দের গালিগালাজ করেন এবং পরে মদ্যপ অবস্থায় ফিরে এসে হত্যাকাণ্ডটি ঘটান।’

নিহতের ভাই গণমাধ্যমে বলেছেন, ম্যাচে এক রান নিয়ে তর্কাতর্কি শুরু হয়েছিল।

Tags: অন্ধ্রপ্রদেশআম্পায়ারভারতলিড স্পোর্টস
Previous Post

ঢাকার পাঁচ মন্দিরে ৬ কোটি ৫০ লাখ টাকার অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী

Next Post

সংসদে ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬’ পাস

Next Post

সংসদে ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬’ পাস

হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার শিরীন শারমিন, আদালতে তোলার প্রস্তুতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT