চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুটিংয়ে দুর্ঘটনা, অভিনেতা জানতে চাইলেন ‘দৃশ্যটি ঠিকমতো হয়েছে কিনা?’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:45 অপরাহ্ন 06, এপ্রিল 2026
in বিনোদন
A A

অ্যাকশন ঘরানার সিনেমা মানেই টানটান উত্তেজনা, মারপিট আর রোমহর্ষক সব দৃশ্য। কিন্তু পর্দার সেই রোমাঞ্চকর দৃশ্য ধারণ করতে গিয়ে পর্দার পেছনের বাস্তবটা যে কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে, তার দৃষ্টান্ত মিলল হলিউড অভিনেতা জনাথন মেজর্সের ক্ষেত্রে।

সম্প্রতি স্টান্টম্যান ছাড়াই হলিউডের ‘নাকল’ সিনেমার শুটিং সেটে কঠিন দৃশ্যের শুট করতে গিয়ে এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কবলে পড়েন এই অভিনেতা।

মূলত অ্যাকশন দৃশ্য ধারণ করতে গিয়ে কাঁচের জানালা ভেঙে নিচে পড়ে যান জনাথন। এ সময় আহত হন তার সহ-অভিনয়শিল্পী জেসি কিলকয়েনও। এতে প্রায় ৬ ফুট উচ্চতা থেকে জানালা ভেঙে নিচে পড়ে যান তারা। বর্তমানে দুজনেই চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন বলে জানা গেছে।

সেটের একটি ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার পরপরই ক্রু সদস্যরা তাদের উদ্ধারে ছুটে যান। তবে আঘাতের চেয়েও অভিনয়ের প্রতি জনাথন মেজর্সের একাগ্রতা সবাইকে অবাক করেছে। নিচে পড়ে যাওয়ার পরও তিনি জানতে চান, দৃশ্যটি ঠিকমতো ক্যামেরায় ধরা পড়েছে কি না এবং সেটি সিনেমায় ব্যবহার করা যাবে কি না।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওই জানালাটিতে আগে থেকেই একটি ‘টেম্পারড গ্লাস’ লাগানো ছিল যা পরবর্তী সময়ে কোনো এক স্টান্ট দৃশ্যে ভাঙার কথা ছিল। কিন্তু সেই নির্দিষ্ট দৃশ্যে কোনো অভিনয়শিল্পীর থাকার কথা ছিল না। অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনায় জেসি কিলকয়েনের হাতে বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছে।

এদিকে জনাথন মেজর্স জানান,  “আমি ঠিক আছি। আমি সেটে থাকতে পেরে এবং গল্পটি বলতে সাহায্য করতে পেরে খুশি ছিলাম। যারা আমার খোঁজ রেখেছেন এবং আমাদের নিরাপত্তা বিবেচনা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এটি একটি দুর্দান্ত সিনেমা হবে, আশা করছি ভক্তরা এটি পছন্দ করবেন।” এই সিনেমায় অভিনয়ের পাশাপাশি জনাথন মেজার্স নির্বাহী প্রযোজক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

Tags: হলিউডহলিউড অভিনেতা
Previous Post

জুলাই সনদ বাস্তবায়নে সরকার শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post

টলিউডে অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধের সিদ্ধান্ত

Next Post

টলিউডে অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধের সিদ্ধান্ত

বৈশাখে আসছে ’চা গরম’!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT