চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এফওয়াইপির আয়োজনে ‘পালস বাংলাদেশ কনফারেন্স’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:07 অপরাহ্ন 05, এপ্রিল 2026
in - সেমি লিড, স্বাস্থ্য
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীতে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে ‘পালস বাংলাদেশ কনফারেন্স’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ এপ্রিল) বিকেলে খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কমপ্লেক্সে ফোরাম ফর ইয়াং প্রফেশনালস (এফওয়াইপি) আয়োজিত এ সম্মেলনে স্বাস্থ্যখাতে ডিজিটাল রূপান্তর ও উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা মো. রাশেদ উল হক সরকার। এতে কনসেপ্ট নোট উপস্থাপন করেন এফওয়াইপির কার্যনির্বাহী সদস্য আপন জহির। সম্মেলনে দেশের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, শিক্ষাবিদ ও তরুণ পেশাজীবীরা অংশ নেন। বক্তারা বলেন, বাংলাদেশের স্বাস্থ্যখাত বর্তমানে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এ সময় তরুণ চিকিৎসকরাই প্রযুক্তি ও ক্লিনিক্যাল দক্ষতার সমন্বয়ে আধুনিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

আলোচনায় অংশ নেন ডা. আমিনুল হাসান (সহকারী অধ্যাপক, রাজশাহী মেডিকেল কলেজ), ডা. মাশরুর সাকলায়েন (সহকারী রেজিস্ট্রার, ঢাকা মেডিকেল কলেজ), জান্নাতুল ইলমি সূচনা (প্রভাষক, হাবিবুল্লাহ বাহার কলেজ) এবং সরকার মাসুদ হাসান (ম্যানেজিং ডিরেক্টর, মাসউডস কনসালটেন্সি)। অনুষ্ঠান সঞ্চালনা করেন এফওয়াইপির নির্বাহী সদস্য মো. আবদুল্লাহ হামিম। ডা. আমিনুল হাসান বলেন, প্রথাগত চিকিৎসার পাশাপাশি প্রযুক্তিনির্ভর পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে একটি কার্যকর স্বাস্থ্যসেবা কাঠামো গড়ে তোলা সম্ভব।

অন্যদিকে, জান্নাতুল ইলমি সূচনা বলেন, মানসিক স্বাস্থ্যের বিষয়টি সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করা জরুরি।

Tags: কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশকেআইবি
Previous Post

কোনাবাড়ী ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

Next Post

সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামোর সুপারিশ আরও পর্যালোচনা হবে

Next Post
ছবি: সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামোর সুপারিশ আরও পর্যালোচনা হবে

ছবি: সংগৃহীত

যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের কয়েকটি শ্রমবাজারে কর্মী পাঠানো বাধাগ্রস্ত হচ্ছে: সংসদে মন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT