চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘একটি বাংলাদেশ’ শিরোনামে কাব্য কুহুকের আবৃত্তি প্রযোজনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:18 অপরাহ্ন 05, এপ্রিল 2026
in শিল্প সাহিত্য
A A

সাহিত্য ও সংস্কৃতির বিকাশে আবৃত্তি সংগঠন কাব্য কুহুক-এর পরিবেশনায় মঞ্চস্থ হয়েছে ‘একটি বাংলাদেশ’ শিরোনামে আবৃত্তি প্রযোজনা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ওই পরিবেশনায় অংশ নেন কাব্য কুহুকের সদস্যবৃন্দ, তাদের প্রাণবন্ত ও আবেগঘন উপস্থাপনা দর্শকদের মুগ্ধ করে।

প্রধান অতিথি হিসেবে প্রযোজনাটির উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। প্রযোজনাটির গ্রন্থনা ও নির্দেশনায় ছিলেন আবৃত্তিশিল্পী ও সংবাদ উপস্থাপক ফারহানা তৃনা।

‘একটি বাংলাদেশ’ প্রযোজনায় ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং সমসাময়িক জাতীয় চেতনার নানা দিক শৈল্পিকভাবে তুলে ধরা হয়। বিশেষ করে নতুন প্রজন্মের আবৃত্তিশিল্পীদের অংশগ্রহণ প্রযোজনাটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

কবি রেজাউদ্দিন স্টালিন তাঁর বক্তব্যে আবৃত্তির গুরুত্ব তুলে ধরে বলেন, ‘আবৃত্তি এমন একটি মাধ্যম, যা শুদ্ধ উচ্চারণ, আত্মবিশ্বাস ও কথার শক্তি বিকাশে মানুষকে সাহায্য করে।’

তিনি আশ্বাস দেন, যতদিন তিনি আছেন, আবৃত্তির পাশে থাকবেন এবং বর্তমান সময়ে যারা আবৃত্তি শিল্পে ভালো কাজ করছেন, বিশেষ করে ফারহানা তৃনাসহ আরও কয়েকজনের প্রতি কৃতজ্ঞতা জানান।

কাব্য কুহুক-এর পরিচালক ফারহানা তৃনা বলেন, আমরা চাই নতুন প্রজন্ম একটি ঐক্যবদ্ধ, সুন্দর বাংলাদেশের স্বপ্নকে ধারণ করুক, তাই নানা বয়স ও নানা পেশার মানুষের পাশাপাশি কাব্য কুহুকের এই প্রযোজনায় শিশুরাও গুরুত্বপূর্ণ অংশ। তিনি শিল্পকলাকে বিশেষভাবে, মহাপরিচালককে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং প্রত্যাশা ব্যক্ত করেন ভবিষ্যতেও শিল্পকলা একাডেমি আবৃত্তি শিল্পের জন্য সহযোগিতা অব্যাহত রাখবে—যেন আবৃত্তিশিল্প তার প্রাপ্য গুরুত্ব পায়।

মনোমুগ্ধকর এই আয়োজনে সংস্কৃতিমনা দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়, যা আয়োজনটিকে সফল করে তোলে।

Tags: একটি বাংলাদেশভাষা আন্দোলনশিল্পকলা একাডেমি
Previous Post

৪৩ বছর বয়সেও ৫ উইকেট শিকার অ্যান্ডারসনের

Next Post

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Next Post

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পুকুর থেকে উদ্ধার ব্যারেলভর্তি জ্বালানি তেল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT