চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেসব চরিত্র পেলে অভিনয়ে ফিরতে চান বিপাশা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:39 অপরাহ্ন 04, এপ্রিল 2026
in বিনোদন
A A

২০১৯ সাল থেকে আমেরিকাতেই প্রবাস জীবন যাপন করছেন জনপ্রিয় অভিনয়শিল্পী, গুণী চিত্রশিল্পী ও নাট্যকার বিপাশা হায়াত। নাটক, সিনেমা থেকে দূরে থাকলেও চিত্রকলার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত আছেন তিনি। এ ক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনেও বেশ কিছু অর্জন নিজের ঝুলিতে যুক্ত করেছেন তিনি।

তবে কি কখনো অভিনয়ে ফিরবেন তিনি? এ প্রসঙ্গে বিপাশা হায়াত তার অংশগ্রহণে প্রথম পডকাস্টে জানিয়েছেন, অভিনয় থেকে তিনি অবসর নেননি!

তিনি জানান, শিল্পীদের কোনো অবসর হয় না। ক্যারিয়ারের এ পর্যায়ে তিনি সেসব চরিত্রেই অভিনয় করতে চান, যেসব চরিত্রে তিনি ঘাম ঝরাবার সুযোগ পাবেন, অর্থাৎ চরিত্র হয়ে ওঠার জন্য যেখানে কঠিনতম সাধনা করার সুযোগ থাকবে, সেসব চরিত্রেই তিনি সানন্দে অভিনয় করবেন। কঠিনেরেই আপন করে নেয়ার জন্য বিপাশা হায়াত এখন প্রস্তুত।

একটা সময় ‘কেয়ামত থেকে কেয়ামত’সহ মূলধারার অসংখ্য বাণিজ্যিক সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন, এমনকি বলিউড থেকেও হিন্দি সিনেমার প্রস্তাব এসেছিল তার কাছে। তবে ভিনদেশী সিনেমার সেই ‘পার্শ্ব’ চরিত্রটিও তাকে আকর্ষণ করেনি।

সুযোগ পেলে দেশের পথ শিশুদের জন্য নিয়মিত কাজ করতে চান তিনি। এ ব্যাপারে তিনি বেশ সোচ্চার। বিপাশা হায়াত বলেন,“যখনই সরকারের বা প্রশাসনের কারো সাথে আমার দেখা হয়, আমি বিনীত অনুরোধ জানাই পথ শিশুদের পাশে দাঁড়াবার জন্য।” পডকাস্টে এ বিষয়ে নিজের কিছু অভিনব ভাবনার কথাও শেয়ার করেছেন তিনি।

ক্যারিয়ারের এসব অজানা বিষয়ে গুণী এই শিল্পী কথা বলেছেন ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টে। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় পডকাস্টটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল। এরমধ্য দিয়ে প্রায় সাত বছর পর দর্শকদের মুখোমুখি হচ্ছেন বিপাশা হায়াত। এই পর্বটি শনিবার (৪ এপ্রিল) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচার হবে।

Tags: আগুনের পরশমনিকেয়ামত থেকে কেয়ামতচিত্রশিল্পীনাটকবিপাশা হায়াতলিড বিনোদনসিনেমা
Previous Post

কোটি ভিউ ছুঁলো দর্শকের চোখে ‘জীবনের সেরা’ সেই নাটক!

Next Post

রোববার থেকে জরুরি ভিত্তিতে শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি

Next Post

রোববার থেকে জরুরি ভিত্তিতে শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি

ব্যবসায়ী নেতাদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT