চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্টেমিস-২ মিশন থেকে পৃথিবীর দৃষ্টিনন্দন ছবি প্রকাশ করেছে নাসা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:48 পূর্বাহ্ন 04, এপ্রিল 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

চাঁদকে ঘিরে চলমান মানব অভিযানের অংশ হিসেবে মার্কিন মহাকাশ সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) তাদের আর্টেমিস-২ মিশন থেকে মহাকাশে তোলা পৃথিবীর প্রথম কিছু দৃষ্টিনন্দন ছবি প্রকাশ করেছে।

আল জাজিরা জানিয়েছে, এসব ছবি তোলা হয়েছে ওরিয়ন মহাকাশযানের ভেতর থেকে, যেখানে চারজন নভোচারী বর্তমানে চাঁদের পথে যাত্রা করছেন। ৩ এপ্রিল প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, মিশনের কমান্ডার রিড ওয়াইজম্যান মহাকাশযানের জানালা দিয়ে পৃথিবীর ছবি তুলেছেন।

ছবিতে নীল গ্রহটি বিশাল মেঘে আচ্ছাদিত অবস্থায় ধরা পড়ে, যা মহাকাশযানের ওপরে ভেসে উঠছে বলে মনে হয়। আরেকটি ছবিতে মহাসাগরসমৃদ্ধ পুরো পৃথিবীর দৃশ্যের পাশাপাশি উজ্জ্বল সবুজ মেরুপ্রভাও দেখা গেছে। মিশনের সময় নভোচারীরা পৃথিবী থেকে প্রায় ১ লাখ ৬০ হাজার কিলোমিটার দূরে অবস্থান করছিলেন এবং দ্রুত চাঁদের দিকে অগ্রসর হচ্ছিলেন।

তাদের গন্তব্য চাঁদ তখন প্রায় ২ লাখ ৫৮ হাজার কিলোমিটার দূরে ছিল। নির্ধারিত সময় অনুযায়ী, তারা সোমবার চাঁদের কাছাকাছি পৌঁছাবেন। এই অভিযানে তিনজন মার্কিন এবং একজন কানাডীয় নভোচারী অংশ নিচ্ছেন। তারা চাঁদের চারপাশে প্রদক্ষিণ করবেন, তবে কোনো অবতরণ ছাড়াই আবার পৃথিবীতে ফিরে আসবেন।

মিশনের আরেক নভোচারী ক্রিস্টিনা কচ, যিনি চাঁদের চারপাশে ভ্রমণকারী প্রথম নারী হিসেবে ইতিহাস গড়তে যাচ্ছেন। পৃথিবীর দৃশ্যের অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, দিনের আলোয় পৃথিবীকে উজ্জ্বলভাবে জ্বলতে দেখা কিংবা রাতে সূর্যের আলোয় আলোকিত চাঁদের পাশে নিজের গ্রহকে দেখা, এই অভিজ্ঞতার জন্য কোনো প্রস্তুতিই যথেষ্ট নয়।

অভিযানের ষষ্ঠ দিনে নভোচারীরা চাঁদের পাশ দিয়ে অতিক্রম করবেন। এ সময় মহাকাশযানটি চন্দ্রপৃষ্ঠ থেকে আনুমানিক ৬ হাজার ৪৫০ থেকে ৯ হাজার ৬৫০ কিলোমিটার উচ্চতায় সবচেয়ে কাছে পৌঁছাবে। এই মিশনের মাধ্যমে নভোচারীরা চাঁদের দূরবর্তী পৃষ্ঠ প্রদক্ষিণ করবেন এবং প্রায় অর্ধশতাব্দীরও বেশি সময় পর গভীর মহাকাশে মানুষের প্রত্যাবর্তনের নতুন ইতিহাস গড়বেন।

চাঁদ প্রদক্ষিণ শেষে মহাকাশযানটি চাঁদের মহাকর্ষীয় শক্তি ব্যবহার করে পৃথিবীর পথে ফিরে আসবে। সবকিছু ঠিক থাকলে, এটি ১১ এপ্রিল যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।

Tags: আর্টেমিস–২নাসা
Previous Post

জ্বালানি সংকট: ইসলামাবাদে গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

Next Post

যুদ্ধ বন্ধে পাকিস্তানের উদ্যোগ ব্যর্থ

Next Post

যুদ্ধ বন্ধে পাকিস্তানের উদ্যোগ ব্যর্থ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT