চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখনও বিশ্বকাপে খেলার সুযোগ আছে ইতালির, কী সেই সমীকরণ?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:56 অপরাহ্ন 03, এপ্রিল 2026
in ফুটবল, স্পোর্টস
A A

২০০৬ সালে সবশেষ বিশ্বকাপের নকআউট ম্যাচ খেলেছিল ইতালি। সেই ম্যাচে ফ্রান্সকে হারিয়ে চতুর্থবার বিশ্বকাপ উঁচিয়ে ধরেছিল আজ্জুরিরা। এরপর থেকে নেই সাফল্য, ২০২০ এবং ২০১৪ আসরে গ্রুপপর্বে বিদায়। পরের গল্পটা আরও বেদনার, টানা তিন বিশ্বকাপে টিকিট নিশ্চিত করতে পারেনি খেলারই। ২০১৮ এবং ২০২২ আসরের পর ২০২৬ বিশ্বকাপে জায়গা করতে না পারা দলটির হঠাৎ হাতছানি দিচ্ছে আসন্ন আসরে জায়গা করে নেয়ার, তবে সুযোগটি খুবই ক্ষীণ পথের।

টানা তৃতীয়বার বিশ্বকাপের বাছাইপর্ব উৎরাতে ব্যর্থ হয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ইউরোপিয়ান বাছাইপর্বের চূড়ান্ত প্লে-অফে হেরেছে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে। নানা নাটকীয়তার ম্যাচে নির্ধারিত সময়ে ১-১ গোলের ড্র’য়ের পর পেনাল্টিতে ৪-১ ব্যবধানে হেরে বিদায় নেয় আজ্জুরিরা। হারে পুরোপুরি বিশ্বকাপের আশা শেষ হয়ে গিয়েছিল ইতালির। তবে আশা ও সুযোগ উঁকি দিয়েছে নতুন করে। ইউরোপের দেশটিকে সেজন্য অপেক্ষা করতে হবে ইরানের অবস্থান এবং ফিফার সিদ্ধান্তের উপর।

যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জেরে ইরান জানিয়ে দিয়েছে, মার্কিন মাটিতে বিশ্বকাপ খেলবে না। সেক্ষেত্রে ফিফা যদি তাদের ভেন্যু না বদলায়, তাহলে হয়তো বিশ্বকাপে খেলা হবে না দেশটির। এক্ষেত্রে নীতিমালার ৬.২ অনুচ্ছেদ অনুযায়ী একটি বিকল্প দল নিতে পারবে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। সেই শূন্যস্থানে ইতালির জায়গা পাওয়ার সমীকরণ আছে।

বিকল্প দল নেয়ার কিছু কার্যকারী উপায় এখানে কাজ করবে। যার মধ্যে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হল, যে দেশ সরে দাঁড়াবে সেই দেশের মহাদেশীয় অঞ্চলের প্লে-অফে হেরে বাদ পড়া কিংবা র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলটিকে জায়গা দেবে ফিফা। সেক্ষেত্রে সবার আগে আসে আরব আমিরাতের নাম, যাদের হারিয়ে আন্ত-মহাদেশীয় প্লে-অফের ফাইনালে জায়গা করেছিল ইরাক। এবং, বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ইরাক।

তবে ইংলিশ গণমাধ্যমগুলোতে বারবার উঠে আসছে ইতালির নাম। কারণ ফিফা চাইলে অঞ্চলভিত্তিক নিয়মে না করে যদি বিশ্ব র‍্যাঙ্কিং বিবেচনা করে, তাহলে ইতালি জায়গা করে নিতে পারবে ২০২৬ বিশ্বকাপে।

এখন দেখার বিষয় ইরান কী সিদ্ধান্ত নেয়। যদিও ফিফা জানিয়ে দিয়েছে, বিশ্বকাপে খেলছে মধ্যপ্রাচ্যের দেশটি।

Tags: ইতালিইরানমার্কিন যুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
Previous Post

খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখার্জীর

Next Post

ঢাকাসহ পাঁচ বিভাগে তাপমাত্রা বাড়ার আশঙ্কা

Next Post
ছবি: সংগৃহীত

ঢাকাসহ পাঁচ বিভাগে তাপমাত্রা বাড়ার আশঙ্কা

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বৃদ্ধি, ইরানের সঙ্গে সমঝোতার ইঙ্গিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT