চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোরিস্লাভ মিহাইলোভ, বুলগেরিয়ার সারপ্রাইজ কিংবদন্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:57 অপরাহ্ন 02, এপ্রিল 2026
in ফুটবল, স্পোর্টস
A A

ফুটবল বিশ্বকাপের উত্তেজনা বরাবরই সাধারণ মানুষকে খুব করে টানে। বিশ্বকাপে খেলার মাধ্যমেই কারোও স্বপ্ন পূরণ হয়, কারোও মনে জেগে ওঠে নতুন বাসনা, আবারও কেউ কেউ নায়কে পরিণত হন তার সময়ে। বুলগেরিয়া তেমনই এক নায়কের দেখা পেয়েছিল ১৯৯৪ সালের বিশ্বকাপে যিনি গোলকিপার হওয়া সত্ত্বেও বিশ্বকাপে নায়কে পরিণত হয়েছিলেন বুলগেরিয়ার মানুষের কাছে। তার নাম বোরিস্লাভ মিহাইলোভ। সম্প্রতি এ কিংবদন্তির জীবনাবসান হয়েছে।

আশি-নব্বই দশকে ফুটবলের নতুন তারকাদের চেনার উপায় ছিল বিশ্বকাপ। এখানকার মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, এশিয়ান কাপ, নেশনস লিগ বা ইউরোর মত আসর ছিল না। ফলে বিশ্বকাপের মাধ্যমেই বড় বড় তারকাদের আবির্ভাব হতো। বোরিস্লাভ মিহাইলোভের আবির্ভাবও বিশ্বকাপের মাধ্যমে। বোরিস্লাভ তিনটি বিশ্বকাপ খেলেছেন, যার একটিতে অধিনায়ক ছিলেন। কিন্তু তার উত্থান ও ব্যাপক প্রচার মূলত ১৯৯৪ সালের বিশ্বকাপে। সেবার বুলগেরিয়া বিশ্বকাপের সেমিফাইনালে তুলে সবাইকে চমকে দিয়েছিলেন। যদিও সেমিফাইনাল দিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল বুলগেরিয়াকে। ১৯৮৬ সালে বুলগেরিয়ার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছিলেন তিনি।

গ্রুপপর্বের চমকে আর্জেন্টিনাকে হারানোর পর শেষ ষোলোতে মেক্সিকোকে হারিয়ে চমকে দিয়েছিল ফুটবল বিশ্বকে। মেক্সিকোকে হারাতে টাইব্রেকারে দুটি শট ঠেকিয়েছিলেন বোরিস্লাভ। বুলগেরিয়ার সাফল্যের শেষ সেখানেই ছিল না। কোয়ার্টার ফাইনালে ছিল আরও একটি চমক, তখনকার চ্যাম্পিয়ন লোথার ম্যাথিউসদের জার্মানিকে হারিয়ে ওঠে সেমিফাইনালে। সেখানে তাদের প্রতিপক্ষ ছিল রানার্সআপ ইতালি। ব্যাজিওর জোড়া গোলের কাছে হেরেই রূপকথার বিশ্বকাপের শেষ হয় বুলগেরিয়ার। ১৯৯৪ সালের বিশ্বকাপ জিতেছিল রোমারিও, বেবোতো আর কার্লোস দুঙ্গাদের ব্রাজিল। ওই আসরে সুইডেনে কাছে হেরে চতুর্থ হয়ে শেষ হয়েছিল বোরিস্লাভের বিশ্বকাপ যা তাদের ইতিহাসের সর্বোচ্চ সাফল্য।

মার্কিন যুক্তরাষ্ট্রে হওয়া ওই বিশ্বকাপের আগে তেমন পরিচিত ছিলেন না বোরিস্লাভ। তবে তখনই দেশের হয়ে শতাধিক ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়েছিল তার। মিহাইলোভের নেতৃত্বে ওই দলটিকে বুলগেরিয়ার ফুটবলের ‘স্বর্ণালী প্রজন্ম’ বলা হয়, যেখানে হ্রিস্টো স্টোইচকভ ছাড়াও ইয়ারদান লেচকভ এবং ক্রাসিমির বালাকভের মতো তারকারা ছিলেন। ছয়টি গোল করে যৌথভাবে আসরের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ জিতেছিলেন তার সতীর্থ কিংবদন্তি ফরোয়ার্ড স্টোইচকভ।

সংগঠক হিসেবেও দুর্দান্ত ছিলেন বোরিস্লাভ। দেশটির ফুটবল ফেডারেশনে দীর্ঘকালীন সভাপতির দায়িত্বও পালন করেছিলেন। ২০২৬ সালের ৩১ মার্চ বুলগেরিয়ার সোফিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বোরিস্লাভ। স্ট্রোক করার পর থেকে দীর্ঘ সময় কোমায় ছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৩ বছর।

Tags: আর্জেন্টিনাজার্মানিবুলগেরিয়ামেক্সিকোলিড স্পোর্টস
Previous Post

আলোচনায় প্রেশার কুকার সিনেমার চরিত্র ‘রেশমা-তন্ময়’ জুটি

Next Post

ডিজেলের মজুত সব থেকে বেশি, অকটেন কম

Next Post
জ্বালানি তেলের নল থেকে পানি পড়ছে, বাংলাদেশে বাজারের পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিজেলের মজুত সব থেকে বেশি, অকটেন কম

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ, আটকা ২ হাজারের বেশি জাহাজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT