চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোরগঞ্জে তিন সাংবাদিকের বাসাসহ ২০টি বাড়িতে ভাঙচুর

এস কে রাসেল by এস কে রাসেল
12:01 অপরাহ্ন 01, এপ্রিল 2026
in - সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
ছবি: প্রতিনিধি।

ছবি: প্রতিনিধি।

কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিন সাংবাদিকের বাসাসহ অন্তত ২০টি বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় একটি মাইক্রোবাসও ভাঙচুর করা হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে শহরের আখড়াবাজার পিটিআই দক্ষিণ গলি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শহরের নগুয়া ও আখড়াবাজার এলাকার দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার রাতে নগুয়া এলাকার প্রায় ৪০-৪৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে আখড়াবাজার পিটিআই গলিতে মহড়া দেয়।

এক পর্যায়ে তারা গলির দুই পাশের বিভিন্ন বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা সময় টিভি, স্টার নিউজ ও চ্যানেল আই-এর সাংবাদিকদের বাসাসহ অন্তত ২০টি বাড়ির গেট, দরজা ও জানালা কুপিয়ে ভাঙচুর করে। একই সময় একটি বাড়ির সামনে রাখা একটি মাইক্রোবাসও ভাঙচুর করা হয়। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঁইয়া জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tags: কিশোরগঞ্জহামলা-ভাঙচুর
Previous Post

ইরাকে মার্কিন সাংবাদিক অপহরণ

Next Post

এক নজরে ২০২৬ ফিফা বিশ্বকাপের ৪৮ দল

Next Post

এক নজরে ২০২৬ ফিফা বিশ্বকাপের ৪৮ দল

ছবি: সংগৃহীত

রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, সবাই নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT