চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরাকে মার্কিন সাংবাদিক অপহরণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:56 পূর্বাহ্ন 01, এপ্রিল 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
মার্কিন ফ্রিল্যান্স সাংবাদিক শেলি কিটলসন, ছবি: সংগৃহীত।

মার্কিন ফ্রিল্যান্স সাংবাদিক শেলি কিটলসন, ছবি: সংগৃহীত।

ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন ফ্রিল্যান্স সাংবাদিক শেলি কিটলসন অপহরণের শিকার হয়েছেন। ইরাকি ও মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় সন্দেহভাজনদের একজন ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীর সঙ্গে যুক্ত।

সংবাদমাধ্যম আল-মনিটর জানিয়েছে, মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় কিটলসনকে অপহরণ করা হয়। তিনি প্রতিষ্ঠানটির জন্য নিয়মিত লিখতেন।

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অপহরণকারীদের ধাওয়া করে নিরাপত্তা বাহিনী। এ সময় একটি গাড়ি উল্টে গেলে একজন সন্দেহভাজনকে আটক করা হয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানান, আটক ব্যক্তির সঙ্গে ইরান-সমর্থিত মিলিশিয়া কাতাইব হিজবুল্লাহ-এর যোগাযোগ রয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের গ্লোবাল পাবলিক অ্যাফেয়ার্স বিভাগের সহকারী সচিব ডিলান জনসন সামাজিক মাধ্যম এক্স-এ এক পোস্টে একজন মার্কিন সাংবাদিক অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন, তবে নাম উল্লেখ করেননি। তিনি বলেন, হুমকির বিষয়ে আগেই ওই সাংবাদিককে সতর্ক করা হয়েছিল এবং দ্রুত মুক্তির জন্য এফবিআই-এর সঙ্গে সমন্বয় চলছে।

জানা গেছে, কিটলসনকে একাধিকবার হুমকির বিষয়ে সতর্ক করেছিল মার্কিন কর্তৃপক্ষ সর্বশেষ সতর্কবার্তা দেওয়া হয় গত সোমবার রাতে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বিবিসিকে জানায়, গোপনীয়তা ও অন্যান্য বিবেচনায় এ মুহূর্তে অতিরিক্ত কিছু জানানো সম্ভব নয়।

আল-মনিটর জানায়, রাজধানীর কেন্দ্রস্থলের একটি হোটেলের কাছ থেকে তাকে অপহরণ করা হয়। প্রতিষ্ঠানটি এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তার দ্রুত ও নিরাপদ মুক্তির দাবি জানিয়েছে।

ইরাকি এক কর্মকর্তা যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিবিএস-কে বলেন, কিটলসনকে উদ্ধারে সর্বোচ্চ পর্যায়ে কাজ চলছে।

কিটলসনের জরুরি যোগাযোগ ব্যক্তি ও সিএনএন-এর নিরাপত্তা বিশ্লেষক অ্যালেক্স প্লিটসাস জানান, ইরান-সমর্থিত আধাসামরিক গোষ্ঠীর কাছ থেকে নির্দিষ্ট হুমকির বিষয়ে তাকে আগেই সতর্ক করা হয়েছিল। তিনি বলেন, কাতাইব হিজবুল্লাহ নারী সাংবাদিকদের অপহরণ বা হত্যার পরিকল্পনা করছিল।

তিনি আরও জানান, ওই গোষ্ঠীর একটি তালিকায় কিটলসনের নাম ছিল বলে তাকে সতর্ক করা হয়েছিল। যদিও আরেকটি সূত্র জানায়, কিটলসন বিষয়টিকে ভুল তথ্য মনে করেছিলেন।

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নির্ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপহরণকারীদের ধরতে দ্রুত অভিযান শুরু করা হয় এবং তাদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, পালানোর সময় অপহরণকারীদের একটি গাড়ি উল্টে যায় এবং সেটি আটক করা হয়।

তবে মন্ত্রণালয় অপহরণকারীদের পরিচয় প্রকাশ করেনি, তাদের “অজ্ঞাত ব্যক্তি” হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে বাকি জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।

ইতালির রোম-এ অবস্থানরত কিটলসন আগে আফগানিস্তান, ইরাক ও সিরিয়ার সংঘাত নিয়ে কাজ করেছেন। তার এক্স প্রোফাইল অনুযায়ী, তিনি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেছেন।

এদিকে, তার অপহরণের ঘটনায় এফবিআই, মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, পররাষ্ট্র দপ্তর, ডেল্টা ফোর্স এবং ইরাকের কাউন্টার-টেররিজম সার্ভিসের মধ্যে সমন্বয় চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

উল্লেখ্য, একসময় অপহরণের জন্য কুখ্যাত বাগদাদ-এ সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তা পরিস্থিতির উন্নতির ফলে এ ধরনের ঘটনা কিছুটা কমে এসেছিল।

Tags: ইরাক
Previous Post

নতুন মাসের প্রথমেই ভরিতে স্বর্ণের দাম বাড়লো ৩২৬৬ টাকা

Next Post

কিশোরগঞ্জে তিন সাংবাদিকের বাসাসহ ২০টি বাড়িতে ভাঙচুর

Next Post
ছবি: প্রতিনিধি।

কিশোরগঞ্জে তিন সাংবাদিকের বাসাসহ ২০টি বাড়িতে ভাঙচুর

এক নজরে ২০২৬ ফিফা বিশ্বকাপের ৪৮ দল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT