চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দলের কাছে ইতিবাচক পারফরম্যান্স আশা করছেন বাটলার

মেয়েদের এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-২০

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:45 অপরাহ্ন 31, মার্চ 2026
in ফুটবল, স্পোর্টস
A A

প্রথমবার মেয়েদের এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলার পর বয়সভিত্তিক এশিয়ান কাপেও জায়গা করে নিয়েছিল বাংলাদেশের মেয়েরা। অস্ট্রেলিয়ায় সুবিধা করতে না পারলেও সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চান বয়সভিত্তিক পর্যায়ে। বাটলার আশা করছেন, মেয়েরা তাদের সামর্থ্যের প্রমাণ দেবে এবং প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেলবে।

মেয়েদের অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের আসর শুরু হচ্ছে আগামীকাল বুধবার। প্রথম খেলায় বাংলাদেশ মুখোমুখি হবে স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায়।

আসর শুরুর আগে বাংলাদেশের কোচ পিটার বাটলার সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা সম্প্রতি সিনিয়র এশিয়ান কাপে অংশগ্রহণ শেষ করে এখানে এসেছি। আমরা অনেক তরুণ খেলোয়াড়দের নিয়ে এসেছি; অনেকের জন্যই এটি প্রথম অভিজ্ঞতা। এখানে পৌঁছাতে তারা অসাধারণ পরিশ্রম করেছে এবং আশা করি এটি মেয়েদের জন্য একটি চমৎকার অভিজ্ঞতা হবে এবং সম্মানজনক আসর থেকে তারা কিছু অর্জন করতে পারবে।’

‘আমি সবসময় এই মেয়েদের বলি নিজেদের সেরাটা দেওয়ার জন্য, নিজেদের স্বকীয়তা বজায় রাখার জন্য। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- এটি এএফসি, যা সাফ চ্যাম্পিয়নশিপ থেকে সম্পূর্ণ ভিন্ন পর্যায়ের। আমি জানি আমি বারবার এটি বলি, কিন্তু এএফসিতেই খেলা উচিত, তা সিনিয়র হোক বা অনূর্ধ্ব-২০।’

ইতিবাচক পারফরম্যান্সের আশায় থাকা বাটলার আরও বলেন, ‘এখানে আসতে পেরে আনন্দিত এবং আমি শুধু আশা করি মেয়েরা তাদের সামর্থ্যের প্রমাণ দেবে ও প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেলবে। আমার মনে হয় জাতীয় দল সিনিয়র টুর্নামেন্টে যে পারফরম্যান্স দেখিয়েছে তা তাদের আত্মবিশ্বাস জোগাবে। ফলাফল যাই হোক না কেন, আমরা কিছু ইতিবাচক পারফরম্যান্সের অপেক্ষায় আছি।’

Tags: অনূর্ধ্ব ২০অস্ট্রেলিয়াএএফসিএশিয়ান কাপথাইল্যান্ডবাটলারবাংলাদেশলিড স্পোর্টস
Previous Post

‘ফুয়েল কার্ড’ নিতে এসে ভিড়ে অসুস্থ হয়ে একজনের মৃত্যু

Next Post

অনলাইন-অফলাইন ক্লাস চালু বিষয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

Next Post
ছবি: সংগৃহীত

অনলাইন-অফলাইন ক্লাস চালু বিষয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

সঠিক ইতিহাস সংরক্ষণে প্রয়োজন কার্যকর উদ্যোগ: তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT